মনোনয়নপত্র জমা দিয়েছেন যারা


ডেস্ক রির্পোট : ঢাকা সিটি করপোরেশন নির্বাচনে (উত্তর-দক্ষিণ) মেয়র পদে রবিবার শেষ দিনে মনোনয়নপত্র জমা দিয়েছেন বিএনপি নেতা আবদুস সালাম ও আবদুল আওয়াল মিন্টু।রাজধানীর গুলিস্থানে নাট্যমঞ্চে অবস্থিত ঢাকা দক্ষিণের অস্থায়ী রিটার্নিং অফিসারের কার্যালয়ে বিকেল সোয়া ৩টায় সালামের পক্ষে স্ত্রী ফাতেমা সালাম মনোনয়নপত্র জমা দেন।এর আগে, আগারগাঁওয়ে জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউটে অবস্থিত ঢাকা উত্তরের অস্থায়ী রিটার্নিং অফিসারের কার্যালয়ে দুপুরে মনোনয়নপত্র জমা দেন মিন্টুর ছেলে তাফসির এম আওয়াল।
এ সময় তাফসির এম আওয়াল বলেন, ‘লেভেল প্লেয়িং ফিল্ড বজায় রাখার দায়িত্ব ইসির। আমরা এ কথা নির্বাচন কমিশনকে জানিয়েছি। তাদের উচিত নির্বাচনের সুষ্ঠু পরিবেশ তৈরী করা। সবাই যেন সমানভাবে নির্বাচনী কার্যক্রম চালাতে পারে সেদিকে তাদের লক্ষ্য রাখতে হবে।’
‘কেউ আদালতে মামলার পেছনে দৌড়াচ্ছে, আবার কেউ নির্বাচনী প্রচারণা চালাচ্ছে। আসলে সবার জন্য সমান পরিবেশ থাকা উচিত’ যোগ করেন তিনি।
লেভেল প্লেয়িং ফিল্ড না থাকলে আপনারা নির্বাচন থেকে ফিরে যাবেন কিনা—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এ বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।’
আপনাদের পক্ষ থেকে নির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের কোনো দাবি রয়েছে কি না—জানতে চাইলে তিনি বলেন, ‘ইসি পরিস্থিতি পর্যবেক্ষণ করে সিদ্ধান্ত নেবে। আমাদের পক্ষ থেকে এমন কোনো দাবি এখনো জানানো হয়নি।’
ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত মেয়র প্রার্থী আনিসুল হক ও সাঈদ খোকন মনোনয়নপত্র জমা দিয়েছেন।আগারগাঁওয়ে জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউটে অবস্থিত উত্তর সিটি করপোরেশনের অস্থায়ী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে রবিবার বিকেল ৩টায় মানোনয়নপত্র দাখিল করেন আনিসুল হক।গুলিস্তান মহানগর নাট্যমঞ্চে দক্ষিণ সিটি করপেরেশনের রিটার্নিং কর্মকর্তা মিহির সারোয়ার মোর্শেদের কার্যালয়ে দুপুর সাড়ে ১২টার দিকে মনোনয়নপত্র জমা দেন সাঈদ খোকন।আনিসুল হক মনোনয়নপত্র জমা দেওয়ার পর উপস্থিত সাংবাদিকদের বলেন, প্রধানমন্ত্রী আমাকে মনোনয়ন দিয়েছেন। স্বপ্নের ঢাকা গড়তে আমি কাজ করবো।
মনোনয়নপত্র জমা দেওয়ার পর সাংবাদিকদের সাঈদ খোকন বলেন, বিজয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী আমি। বিএনপি নির্বাচনে আসবে বলে আমরা গণমাধ্যমে জানতে পেরেছি। তারাই হবে প্রতিপক্ষ।
তার সঙ্গে এ সময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা ও সাবেক খাদ্যমন্ত্রী ড. আবদুর রাজ্জাক, ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস, ড. মোস্তফা জালাল মহিউদ্দিন, আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এম এ আজিজসহ অন্য নেতাকর্মীরা।
এ ছাড়া দক্ষিণ থেকে সকালে মনোনয়নপত্র জমা দেন ভাড়াটিয়া পরিষদের নেতা বাহারামে সুলতান বাহার ও স্বতন্ত্র প্রার্থী এ এস এম আকরাম। বেশ কিছু কাউন্সিল প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। একই সময়ে সারাহ বেগম কবরীও মনোনয়পত্র জমা দেন।
রোববার বিকেলে ঢাকা উত্তর সিটি করপোরেশনের রিটার্নিং অফিসারের কার্যালয়ে মনোনয়ন পত্র জমা দেন তারা।
এদিকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে প্রার্থী হিসেবে মনোনয়ন পত্র জমা দিলেন বিএনপির অর্থনৈতিক বিষয়ক সম্পাদক আব্দুস সালাম এবং সহ-সাংগঠনিক সম্পাদক নাসির উদ্দিন আহমেদ পিন্টু।
একই দিন বিকেলে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের রিটার্নিং অফিসারের কার্যালয়ে সালামের পক্ষে তার স্ত্রী ফাতেমা সালাম এবং পিন্টুর পক্ষে তার স্ত্রী নাসিমা আক্তার কল্পনা মনোনয়ন পত্র জমা দেন।
ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত মেয়র প্রার্থী আনিসুল হক ও সাঈদ খোকন মনোনয়নপত্র জমা দিয়েছেন।
আগারগাঁওয়ে জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউটে অবস্থিত উত্তর সিটি করপোরেশনের অস্থায়ী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে রবিবার বিকেল ৩টায় মানোনয়নপত্র দাখিল করেন আনিসুল হক।
গুলিস্তান মহানগর নাট্যমঞ্চে দক্ষিণ সিটি করপেরেশনের রিটার্নিং কর্মকর্তা মিহির সারোয়ার মোর্শেদের কার্যালয়ে দুপুর সাড়ে ১২টার দিকে মনোনয়নপত্র জমা দেন সাঈদ খোকন।
আনিসুল হক মনোনয়নপত্র জমা দেওয়ার পর উপস্থিত সাংবাদিকদের বলেন, প্রধানমন্ত্রী আমাকে মনোনয়ন দিয়েছেন। স্বপ্নের ঢাকা গড়তে আমি কাজ করবো।
মনোনয়নপত্র জমা দেওয়ার পর সাংবাদিকদের সাঈদ খোকন বলেন, বিজয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী আমি। বিএনপি নির্বাচনে আসবে বলে আমরা গণমাধ্যমে জানতে পেরেছি। তারাই হবে প্রতিপক্ষ।
তার সঙ্গে এ সময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা ও সাবেক খাদ্যমন্ত্রী ড. আবদুর রাজ্জাক, ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস, ড. মোস্তফা জালাল মহিউদ্দিন, আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এম এ আজিজসহ অন্য নেতাকর্মীরা।
এ ছাড়া দক্ষিণ থেকে সকালে মনোনয়নপত্র জমা দেন ভাড়াটিয়া পরিষদের নেতা বাহারামে সুলতান বাহার ও স্বতন্ত্র প্রার্থী এ এস এম আকরাম। বেশ কিছু কাউন্সিল প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। একই সময়ে সারাহ বেগম কবরীও মনোনয়পত্র জমা দেন।
– See more at: http://www.thereport24.com/article/96534/index.html#sthash.RUdhIkfv.dpuf











