কসবায় গুণীজন সংবর্ধনায় কুমিল্লা শিক্ষাবোর্ড চেয়ারম্যান
কসবা সংবাদদাতা : ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার শিমরাইল গ্রামে গ্র্যাজুয়েট সোসাইটির উদ্যোগে গুণীজন সংবর্ধনা ও রচনা-চিত্রাংকন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
শনিবার (২৮ মার্চ) শিমরাইল উচ্চ বিদ্যালয় মাঠে গুণীজন সংর্বধনা অনুষ্ঠানে উপাধ্যক্ষ মোঃ ইসহাক ভূইয়ার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা শিক্ষা বোর্ড চেয়ারম্যান প্রফেসর ইন্দোভূষণ ভৌমিক। বিশেষ অতিথি ছিলেন মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিল ভাইস-চেয়ারম্যান বিশিষ্ট ব্যবসায়ী সৈয়দ শাসছুল কাওনাইন।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মোঃ মুসলেহ উদ্দিন মাস্টার, প্রফেসর মোঃ আমিনুল ইসলাম, ড. আলাউদ্দিন প্রমুখ।
অনুষ্ঠানে মুক্তিযুদ্ধকালীন ও সমাজসেবায় বিশেষ অবদানের জন্য ৫জন বিশিষ্ট ব্যক্তিকে সংর্বধনা ও সম্মাননা প্রদান করা হয়। এঁরা হলেন; বীর মুক্তিযোদ্ধা শামসুল হক ভূঁইয়া, বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের সাবেক উপ-পরিচালক আব্দুল কাইউম ভূইয়া, বিশিষ্ট ব্যাংকার মোঃ জামাল উদ্দিন, প্রকৌশলী সৈয়দ আনোয়ার হোসেন ও বাংলাদেশ টেলিকম ইঞ্জিনিয়ার আব্দুল খালেক।
অনুষ্ঠান শেষে প্রধান অতিথি প্রফেসর ইন্দোভূষণ ভৌমিক ইউনিয়ন ভিত্তিক রচনা ও চিত্রাংকন প্রতিযোগিতায় বিজয়ী ছাত্র-ছাত্রীদের মাঝে পুরস্কার ও বৃত্তি বিতরন করেন।











