দুই জুটির ‘পাগলা দিওয়ানা
বিনোদন প্রতিবেদক : অাগামী ৩ এপ্রিল মুক্তি পাচ্ছে ‘পাগলা দিওয়ানা’। ওয়াজেদ আলী সুমন পরিচালিত এ ছবির মাধ্যমে প্রথমবারের মতো বড় পর্দায় জুটি হয়েছেন পরী মনি ও শাহ-রিয়াজ। এছাড়াও অাছেন অমৃতা খান ও নবাগত সবুজ।
এ উপলক্ষে সম্প্রতি এক সন্ধ্যায় রাজধানীর একটি রেস্তোরাঁয় আয়োজন করা হয় সংবাদ সম্মেলনের।
অনুষ্ঠানে পরিচালক বলেন, “শাহ-রিয়াজকে নিয়ে এর আগে আমি 'কী দারুণ দেখতে' নামের একটি ছবি বানিয়েছিলাম। সেখানে তার অভিনয় দেখেই এ ছবিতেও তাকে নিতে সাহস পেয়েছি। আর পরী মনি অনেক ভালো অভিনয় করেছে। অমৃতা খান ও সবুজসহ সবাই তাদের সর্বোচ্চ শ্রমটা এই ছবিতে দিয়েছে বলে মনে করি।”
পুতুল কথাচিত্র প্রযোজিত এ সিনেমার কাহিনী ও চিত্রনাট্য লিখেছেন আব্দুল্লাহ জহির বাবু। সংগীত পরিচালনা করেছেন আহমেদ হুমায়ূন। অার গান রয়েছে পাঁচটি। কণ্ঠ দিয়েছেন আহমেদ হুমায়ূন, রূপম, পুলক, তাহসিফ আহমেদ, নোবেল, খেয়া, হেমা, মিমি, সিঁথি ও নিলা। গানগুলো লিখেছেন কবির বকুল ও সুদীপ কুমার দীপ।











