,

খালেদার কার্যালয়ে ‘শত নাগরিক কমিটি’

bnp officeবিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার কার্যালয়ে গেছে ‘শত নাগরিক কমিটি’র একটি প্রতিনিধিদল। শুক্রবার সন্ধ্যা পৌনে ৭টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রাক্তন উপাচার্য অধ্যাপক ড. এমাজ উদ্দীন আহমেদের নেতৃত্বে আট সদস্যের একটি প্রতিনিধিদল কার্যালয়ে প্রবেশ করে।

‘শত নাগরিক কমিটি’র এই প্রতিনিধি দলটি বুধবার প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে দেখা করে আসন্ন সিটি করপোরেশন নির্বাচনের মনোনয়নপত্র দাখিলের সময় বাড়ানোসহ ছয়টি অনুরোধ জানিয়েছিল। তাদের অন্য চাওয়াগুলো ছিল- সম্ভাব্য প্রার্থীদের নির্বাচনী কাজ বাধাহীন করা, কারাবন্দিদের প্রচার কাজে অংশগ্রহণের সুযোগ নিশ্চিত করা, বিরোধী দল সমর্থিতদের বিরুদ্ধে প্রশাসনিক পদক্ষেপ ঠেকানো, অস্ত্র ও পেশি শক্তি নিয়ন্ত্রণ, প্রচারকর্মী ও পোলিং এজেন্টদের নিরাপত্তা নিশ্চিত করা।

সে সময় বাড়ানোর প্রস্তাব নাকচ করে দিয়ে প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দীন আহমদ বলেন, ‘এবার সিটি নির্বাচনের তফসিলে যথেষ্ট সময় দেওয়া হয়েছে। সম্ভাব্য প্রার্থীদের মধ্যে মনোনয়ন সংগ্রহ ও জমা নিয়ে ইতিমধ্যে অনেক সাড়া পড়ছে।’

তিনি বলেন, ‘শত নাগরিক কমিটির প্রতিনিধিদল বলেছে, তারা বিএনপির প্রতিনিধিত্ব করে না। যাই হোক, তাদের দাবির বিষয়ে আমি কিছু বিষয় জানিয়েছি। শত নাগরিক কমিটি নির্বাচনের লেভেল প্লেয়িং ফিল্ড তৈরির ওপরই জোর দিয়েছে। এ ক্ষেত্রে সরকারবিরোধী আন্দোলনে থাকা বিএনপি নেতাদের বিরুদ্ধে মামলা ও কারাবন্দি থাকার বিষয়টিও উঠে এসেছে তাদের কথায়।’

 

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ