জবানবন্দি দিতে আদালতে সালমান

salman_71068-400x267বিনোদন প্রতিবেদক : দীর্ঘ ১৩ বছর আগে নিজের গাড়ির ধাক্কায় এক ব্যক্তির নিহতের মামলায় জবানবন্দি দিতে আদালতে হাজির হয়েছেন বলিউড অভিনেতা সালমান খান।
শুক্রবার বেলা ১১টার দিকে তিনি আদালতে হাজির হন। এর আগে গত ২৪ মার্চ মঙ্গলবার ওই ব্যক্তির নিহতের ঘটনায় ‘হিট অ্যান্ড রান’ মামলায় শুনানি ২৭ মার্চ ধার্য করেছিলেন মুম্বাইয়ের সেসন কোর্ট।
ভারতীয় গণমাধ্যমের খবর, শুক্রবার নিজের জবানবন্দি প্রদানের পাশাপাশি সালমান অভিযোগকারীদের বিভিন্ন বিষয়ে প্রশ্নও করতে পারবেন। এছাড়া নিজের স্বপক্ষে যুক্তি তুলে ধরার সুযোগও পাবেন তিনি। এরপর এ মামলার বাদি এবং বিবাদির যুক্তি শেষে আদালত রায় ঘোষণা করবেন বলে জানা গেছে। যদি অভিযোগ প্রমাণিত হয় তাহেলে ১০ বছর পর্যন্ত কারাদ- হতে পারে সালমানের।
উল্লেখ্য, ২০০২ সালের ২৮ সেপ্টেম্বর সালমানের গাড়ি বান্দ্রায় একটি বেকারিতে ধাক্কা দেয়। এতে বেকারির বাইরে ঘুমিয়ে থাকা এক ব্যক্তির মৃত্যু হয় এবং অপর চারজন আহত হন।

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার