,

লেট নাইট কফিতে পরীমনি

f32c487c63589e772d6886f1bcdd5780-5বিনোদন প্রতিবেদক : তারকাদের নিয়ে আরটিভির লাইভ টিপস অ্যান্ড ফান-বিষয়ক অনুষ্ঠান লেট নাইট কফির এবারের পর্বে অতিথি হয়ে আসছেন চিত্রনায়িকা পরীমনি।



লেট নাইট কফি উপস্থাপনার দায়িত্বে থাকছেন নুসরাত ফারিয়া মাজহার ও আবির। সোহেল রানা বিদ্যুতের প্রযোজনায় অনুষ্ঠানটি প্রচারিত হবে আগামীকাল শনিবার দিবাগত রাত ১২টা ১ মিনিটে।


 

আরটিভি সূত্রে জানা গেছে, অনুষ্ঠানটি আরটিভির স্টুডিও থেকে সরাসরি সম্প্রচার করা হবে। টেলিফোন ও ই-মেইলের মাধ্যমে দর্শকদের সঙ্গে নির্দিষ্ট বিষয় নিয়ে কথা বলবেন পরীমনি। অনুষ্ঠানের ফাঁকে ফাঁকে বিষয় অনুযায়ী মিউজিক ভিডিও এবং চলচ্চিত্রের অংশবিশেষও দেখানো হবে।

লেট নাইট কফি অনুষ্ঠানটি মূলত রাত জাগা দর্শকদের জন্য যাঁরা রাতের আলোয় নিজেদের নানা সমস্যার সমাধান খোঁজার চেষ্টা করেন। দিন বদলাচ্ছে। বদলাচ্ছে মানুষের মন-মানসিকতা। এখন অনেক নারী-পুরুষই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি করেন। এই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি করার সময় ঘটে নানা রকম মজার ঘটনা। লেট নাইট কফি অনুষ্ঠানের মূল বিষয়বস্তু হচ্ছে এই বন্ধুত্বপূর্ণ সম্পর্কের বিভিন্ন দিক যেখানে উঠে আসবে একটি সম্পর্ক গড়তে একজন আরেকজনের জন্য কীভাবে বিভিন্ন পন্থা অবলম্বন করেন।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ