বৃহস্পতিবার, ৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

দেবহাটা সীমান্তে কুসুম-প্রসেনজিৎ​

aba8d24fe3e3d97db4fb1eba0c4fa252-kushum-prosonjitবিনোদন প্রতিবেদক : দুই বাংলার শিল্পীদের নিয়ে নির্মিত ‘শঙ্খচিল’ ছবির শুটিং চলছে বাংলাদেশের সাতক্ষীরা অঞ্চলের সীমান্তবর্তী এলাকায়। ছবিতে অভিনয় করতে ভারতের জনপ্রিয় অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এখন সাতক্ষীরায়। দেবহাটার ইছামতির নদীর পাড়ের বিভিন্ন স্থানে ১০ দিন ধরে চলবে শুটিংয়ের কাজ। শুটিং আর প্রসেনজিৎ​কে দেখার জন্য উৎসাহী অনেকেই ভিড় করছেন দেবহাটা সীমা‌ন্তে। 

চলচ্চিত্রনির্মাতা গৌতম ঘোষ ২ মার্চ কলকাতায় ‘মনের মানুষ’ ছবির পর ‘শঙ্খচিল’ নামে ছবি নির্মাণের ঘোষণা দেন। ছবির মূল চরিত্রে অভিনয় করছেন বাংলাদেশের কসুম শিকদার ও ভারতের প্রসেনজিৎ। এ ছাড়া এ ছবিতে অভিনয় করছেন মামুনুর রশীদ, প্রিয়াংশু চট্টোপাধ্যায়, দীপংকর দে, অরিন্দম শীল, অনুম রহমান প্রমুখ। 

ভারত-বাংলাদেশের যৌথ প্রযোজনায় ‘শঙ্খচিল’ ছবির শুটিং শুরু হয় ৩ মার্চ ভারতের পশ্চিমবঙ্গের সীমান্তে। ২৩ মার্চ থেকে একই নদীর বিপরীত পাড়ে বাংলাদেশে সীমান্তে শুটিং শুরু হয়েছে। 

ইমপ্রেস টেলিফিল্ম প্রযোজিত ‘শঙ্খচিল’ ছবিটির পরিবেশক আশীর্বাদ চলচ্চিত্র। পরিবেশক সংস্থার পক্ষে হাবিবুর রহমান খান ‘প্রথম আলো’কে বলেন, ‘কলকাতার শুটিং শেষে সাতক্ষীরার দেবহাটা সীমান্তে ২৩ তারিখ থেকে “শঙ্খচিল” ছবির কাজ শুরু হয়েছে। কুসুম-প্রসেনজিৎ​সহ অনেকেই শুটিংয়ে অংশ নিয়েছেন। এখানে আমাদের ২ এপ্রিল পর্যন্ত শুটিং চলবে।’ 

‘শঙ্খচিল’ ছবির চিত্রনাট্য লিখেছেন সায়ন্তনী পুততুন্ড। 

জানা গেছে, সীমান্তবর্তী এলাকায় একটি পরিবারের গল্প নিয়ে ‘শঙ্খচিল’ ছবির কাহিনি গড়ে উঠেছে। ছবিতে ফুটিয়ে তোলা হবে ১৯৪৭ সালে দেশ বিভাগের পরবর্তী দুই বাংলার সীমান্ত পাড়ের মানুষের জীবনকাহিনি। ছবিতে প্রসেনজিৎ ভূগোল শিক্ষকের চরিত্রে, মামুনুর রশীদ স্কুলের প্রধান শিক্ষকের চরিত্রে ও কুসুম শিকদার প্রসেনজিতের স্ত্রীর চরিত্রে অভিনয় করছেন। এর আগে ছবি প্রসঙ্গে ‘প্রথম আলো’কে প্রসেনজিৎ বলেছিলেন, ‘ছবির গল্পটা অসাধারণ। ছবিটির ব্যাপারে আমি খুব এক্সাইটেড।’ ওই সময় কুসুম বলেন, এক ছবিতে গুণী নির্মাতার পাশাপাশি একজন গুণী সহশিল্পী অভিনেতাকে পাওয়াটা নিঃসন্দেহে আনন্দের।

এ জাতীয় আরও খবর

বিশ্বের ‘মোমো রাজধানী’ কোন শহর?

সমতার ভিত্তিতে সম্পর্ক এগিয়ে নিতে সম্মত ঢাকা-দিল্লি : পররাষ্ট্রমন্ত্রী

পুরুষের ৫টি গোপন রহস্য জেনে নিন

সহকারী পরিচালকের ‘অদ্ভুত’ আচরণ, ভয়াল স্মৃতি কাজলের

বিএনপি সন্ত্রাসনির্ভর রাজনীতির দিকে যাচ্ছে : নাসীরুদ্দীন পাটওয়ারী

সাগরপথে ইতালি ও গ্রীসে যাওয়ার শীর্ষে বাংলাদেশ

এই সরকার স্বৈরাচারের পথেই হাঁটছে : নাহিদ ইসলাম

ইরানের ডজনের বেশি প্রতিষ্ঠান-ট্যাংকারের ওপর মার্কিন নিষেধাজ্ঞা

অধিনায়কত্ব হারালেন মিরাজ, দায়িত্ব বাড়ল লিটনের

কারিনার নতুন লুকে মুগ্ধ ভক্তরা, স্কার্ফ নিয়ে আলোচনা

যশোরে গ্রেপ্তার ডেভিড ইমনকে চট্টগ্রামে আনা হচ্ছে

চট্টগ্রামে বিএনপি-এনসিপি মুখোমুখি, বাড়ছে উত্তেজনা