বৃহস্পতিবার, ৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

খালেদা জিয়াকে বঙ্গভবনে আমন্ত্রণ

khaledaaডেস্ক রির্পোট : স্বাধীনতা দিবসের অনুষ্ঠানের আমন্ত্রণ জানিয়ে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াসহ শীর্ষ স্থানীয় ২১ নেতাকে চিঠি দিয়েছেন রাষ্ট্রপতি আবদুল হামিদ।
আজ বুধবার দুপুর দেড়টার দিকে বঙ্গভবনের দুই কর্মকর্তা বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ের প্রেস উইংয়ের সদস্যশায়রুল কবির খান ও শামসুদ্দিন দিদারের হাতে এসব চিঠি পৌঁছে দেন।
শায়রুল কবির খান বলেন, বঙ্গভবনে রাষ্ট্রপতির সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেয়ার জন্য দলের ২১ শীর্ষ নেতাকে আমন্ত্রণ জানানো হয়েছে। এতে ম্যাডামের (খালেদা জিয়া) নামও রয়েছে।
তিনি জানান, বঙ্গভবন থেকে চিঠিগুলো বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের ঠিকানায় পাঠানো হয়। তবে সেখানে কেউ না থাকায় বঙ্গভবনের কর্মকর্তা রফিকুল ইসলাম বাবু এগুলো গুলশান কার্যালয়ে দিয়ে যান।
শামসুদ্দিন দিদার জানান, বঙ্গভবন থেকে একটি খামে আসা ২১টি দাওয়াতপত্র গ্রহণ করা হয়েছে। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াসহ দলের সিনিয়র নেতাদের নামে এগুলো ইস্যু করা হয়েছে।
আগামীকাল ২৬ মার্চ ৪৫তম স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস। প্রতিবছর এই দিনে রাষ্ট্রপতি সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে থাকেন। এতে দেশের বিশিষ্ট নাগরিক, রাজনীতিক, কূটনীতিকরা আমন্ত্রণ পান।
গত ৩ জানুয়ারি রাত থেকে রাজধানীর গুলশানে নিজের কার্যালয়ে অবস্থান করছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। ৫ জানুয়ারি পূর্বনির্ধারিত সমাবেশ সরকারি বাধায় পণ্ড হওয়ায় ওই দিন কার্যালয় থেকেই অনির্দিষ্টকালের জন্য অবরোধের ডাক দেন তিনি। এরপর থেকে টানা অবরোধ চলছে। পাশাপাশি শুক্র ও শনিবার বাদ দিয়ে চলছিল হরতাল। গতকাল মঙ্গলবার আর হরতাল বাড়ায়নি বিএনপির নেতৃত্বাধীন ২০ দলীয় জোট।
এছাড়া দীর্ঘদিন ধরে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় তালাবদ্ধ রেখেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

এ জাতীয় আরও খবর

বিশ্বের ‘মোমো রাজধানী’ কোন শহর?

সমতার ভিত্তিতে সম্পর্ক এগিয়ে নিতে সম্মত ঢাকা-দিল্লি : পররাষ্ট্রমন্ত্রী

পুরুষের ৫টি গোপন রহস্য জেনে নিন

সহকারী পরিচালকের ‘অদ্ভুত’ আচরণ, ভয়াল স্মৃতি কাজলের

বিএনপি সন্ত্রাসনির্ভর রাজনীতির দিকে যাচ্ছে : নাসীরুদ্দীন পাটওয়ারী

সাগরপথে ইতালি ও গ্রীসে যাওয়ার শীর্ষে বাংলাদেশ

এই সরকার স্বৈরাচারের পথেই হাঁটছে : নাহিদ ইসলাম

ইরানের ডজনের বেশি প্রতিষ্ঠান-ট্যাংকারের ওপর মার্কিন নিষেধাজ্ঞা

অধিনায়কত্ব হারালেন মিরাজ, দায়িত্ব বাড়ল লিটনের

কারিনার নতুন লুকে মুগ্ধ ভক্তরা, স্কার্ফ নিয়ে আলোচনা

যশোরে গ্রেপ্তার ডেভিড ইমনকে চট্টগ্রামে আনা হচ্ছে

চট্টগ্রামে বিএনপি-এনসিপি মুখোমুখি, বাড়ছে উত্তেজনা