সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রাহ্মণবাড়িয়ায় গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক

news-image

তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার বুদন্তি বাসষ্ট্যান্ড এলাকা থেকে অভিনব কায়দায় লুকিয়ে রাখা ৩০ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-১৪ ভৈরব ক্যাম্পের সদস্যরা। শুক্রবার দুপুরে অভিযানে মাদকসহ আটক ব্যবসায়ী হলেন, হবিগঞ্জের তেতৈয়া এলাকার মো: আব্দুর রব ছেলে আব্দুল খালেক (৩৫)। এসময় মাদক পাচারের কাজে ব্যবহৃত একটি পিকআপ গাড়ি জব্দ করা হয়।

ভৈরব র‌্যাব ক্যাম্পের কোম্পানী অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার রফিউদ্দীন মোহাম্মদ যোবায়ের ও স্কোয়াড কমান্ডার উপ-পরিচালক চন্দন দেবনাথ এর নেতৃত্বে ঢাকা সিলেট মহাসড়কের পিকআপ ভ্যানটি আটক করা হয়। এসময় গাড়িটিতে তল্লাশী করে ৩০ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।

আলামতের আনুমানিক মূল্য ১৪,০০০০০/- টাকা। আসামীর বিরুদ্ধে বিজয়নগর থানায় মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে ।

এ জাতীয় আরও খবর

‘রকস্টার’ অভিষেকের দৃশ্য নিজেই প্রকাশ করলেন মিথিলা

২৫ কোটি টাকা নিয়ে বিতর্ক: যা বললেন আসিফ ও হাসনাত

ঢাকা সিটি করপোরেশনের ৬ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ডিএসসিসি তিন দিনে অপসারণ করেছে ২৮,৪২৮ টন কোরবানির বর্জ্য

ঈদের ৭ দিনের ছুটি শেষে খুলছে অফিস কাল

ঈদ শেষে ঢাকায় ফিরতে শুরু করেছেন যাত্রীরা

দেশে আবার বাড়ল স্বর্ণ-রুপার দাম

ইসরায়েলের প্রেসিডেন্ট হতে কেন রাজি হননি আইনস্টাইন

পশ্চিমবঙ্গে বাংলাদেশি সন্দেহে আটক প্রায় ৪০০

ট্রাম্প: ‘আমাদের ইরানে থাকা উচিত ছিল না’

নৌপথের ঐতিহ্য ফেরাতে কাজ করবে সরকার

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের ঠাঁই হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী