শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রাহ্মণবাড়িয়ায় স্কুল ছাত্রদেরকে মুক্তিযুদ্ধের গল্প শোনালেন রনাঙ্গণের ৬জন মুক্তিযোদ্ধা

moktijuddaনিজস্ব প্রতিবেদক : মহান স্বাধীনতা দিবস উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ায় অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয়ের কয়েকশত ছাত্রকে মুক্তিযুদ্ধের গল্প শুনিয়েছেন রনাঙ্গণের ৬জন মুক্তিযোদ্ধা।
গল্প শোনানো উপলক্ষে মঙ্গলবার বিকেল ৩টায় অন্নদা সরকারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফরিদা নাজমীনের সভাপতিত্বে  এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক মনসুর আলী, সহকারি শিক্ষক উত্তম কুমার রায়।
অনুষ্ঠানে ছাত্রদেরকে মুক্তিযুদ্ধের গল্প শোনান যুদ্ধকালীন কমান্ডার ও কিশোর মুক্তিযোদ্ধা আল মামুন সরকার, মুক্তিযুদ্ধের সংগঠক ও ক্যাম্প কমান্ডার অ্যাডভোকেট হামিদুর রহমান,  মুক্তিযোদ্ধা সাইদুল হক বীর প্রতিক, ওয়ারেন্ট অফিসার সহিদ উদ্দিন ভূঞা, মুজিব বাহিনীর সদস্য নাজমুল হক ও মুক্তিযোদ্ধা মো.শাহজাহান। ছাত্রদের পক্ষ থেকে বক্তব্য রাখেন মুনতাছির আহমেদ আবির। এর আগে ৬ মুক্তিযোদ্ধা স্কুলে গিয়ে পৌছলে তাদেরকে ফুলের শুভেচ্ছা জানানো হয়।

এ জাতীয় আরও খবর

রাষ্ট্রপতির পদত্যাগ হলে সাংবিধানিক প্রক্রিয়া অনুসরণ: স্বরাষ্ট্রমন্ত্রী

মালদ্বীপের প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে বাংলাদেশ হাইকমিশনারের বৈঠক

বোয়ালখালীতে ৫ শ্রমিকের মৃত্যু, মামলা ছাড়াই চলছে সমঝোতার চেষ্টা

১৭ বছর পর ইংল্যান্ড সফরে বাংলাদেশ, টেস্ট হবে লর্ডসে

২৭ জুলাই থেকে চট্টগ্রাম বোর্ডের HSCপরীক্ষা শুরু

ব্রিকস সম্মেলনে যোগ দিতে তারেক রহমানকে মোদির আমন্ত্রণ

গাজী নজরুলের বহিষ্কার জানিয়ে ইসিকে চিঠি জামায়াতের

ইরান ইস্যুতে কঠিন কূটনৈতিক চাপে ট্রাম্প

মানবিক সহায়তায় আলোচনায় ‘আমরা বিএনপি পরিবার’

২০৩৪ সালে ট্রিলিয়ন ডলারের অর্থনীতির লক্ষ্য বাংলাদেশের

শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ড. খলিলুরের বৈঠক

তথ্যমন্ত্রীর নামে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট, সতর্কবার্তা