বৃহস্পতিবার, ৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ব্যবহারকারীর উপস্থিতি বোঝাতে গুগলের ফিচার

1427039229আন্তর্জাতিক ডেস্ক : অ্যান্ড্রয়েড চালিত হ্যান্ডসেটের ক্ষেত্রে ব্যবহারকারীর উপস্থিতি বোঝার ফিচার আনতে যাচ্ছে প্রযুক্তি জায়ান্ট গুগল।
স্মার্টফোনের অ্যাকসেলোরোমিটারের সাহায্যে ফিচারটি ব্যবহারকারীর উপস্থিতি সনাক্ত করতে পারবে। এতে ব্যবহারকারী ডিভাইসের আশেপাশে থাকলে এটি অনলক অবস্থায় দেখাবে। কিন্তু ডিভাইসের পাশ থেকে ব্যবহারকারী দূরে চলে গেলে এটি স্বয়ংক্রিয়ভাবে লক হয়ে যাবে। 
ফিচারটির আর একটি বৈশিষ্ঠ্য হলো এটি ব্যবহারকারীর ফোন রাখার অবস্থান সনাক্ত করতে পারবে। অর্থাৎ ব্যবহারকারী ফোন পকেটে রেখেছে নাকি হাতে ধরে রেখেছে তাও সনাক্ত করতে পারবে। তবে ফিচারটি ব্যবহারকারী এবং ফোনের অবস্থান সনাক্ত করতে পারলেও প্রকৃত মালিক সনাক্ত করতে পারবে না।
মূলত ব্যক্তিগত তথ্য চুরি বন্ধ হওয়া এবং ডিভাইসটির নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে ফিচারটি তৈরি করেছে টেক জায়ান্ট প্রতিষ্ঠান গুগল।
বিশেষজ্ঞরা ধারনা করছেন, ফিচারটি চালু হলে অ্যান্ড্রয়েড ৫.০ বা ললিপপ সংস্করণে ডিভাইসের জনপ্রিয়তা বাড়বে। এছাড়াও এটি ব্যবহারকারীকে বার বার লক খোলার ঝামেলা থেকে বাঁচাবে।

এ জাতীয় আরও খবর

বিশ্বের ‘মোমো রাজধানী’ কোন শহর?

সমতার ভিত্তিতে সম্পর্ক এগিয়ে নিতে সম্মত ঢাকা-দিল্লি : পররাষ্ট্রমন্ত্রী

পুরুষের ৫টি গোপন রহস্য জেনে নিন

সহকারী পরিচালকের ‘অদ্ভুত’ আচরণ, ভয়াল স্মৃতি কাজলের

বিএনপি সন্ত্রাসনির্ভর রাজনীতির দিকে যাচ্ছে : নাসীরুদ্দীন পাটওয়ারী

সাগরপথে ইতালি ও গ্রীসে যাওয়ার শীর্ষে বাংলাদেশ

এই সরকার স্বৈরাচারের পথেই হাঁটছে : নাহিদ ইসলাম

ইরানের ডজনের বেশি প্রতিষ্ঠান-ট্যাংকারের ওপর মার্কিন নিষেধাজ্ঞা

অধিনায়কত্ব হারালেন মিরাজ, দায়িত্ব বাড়ল লিটনের

কারিনার নতুন লুকে মুগ্ধ ভক্তরা, স্কার্ফ নিয়ে আলোচনা

যশোরে গ্রেপ্তার ডেভিড ইমনকে চট্টগ্রামে আনা হচ্ছে

চট্টগ্রামে বিএনপি-এনসিপি মুখোমুখি, বাড়ছে উত্তেজনা