বৃহস্পতিবার, ৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

নির্বাচনে যেতে সরকারকে বিএনপির শর্ত

BNP main logo 1ডেস্ক রির্পোট : বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার চলাফেরার উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেয়া, ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ শীর্ষ নেতাকর্মীদের মুক্তি ও নেতাকর্মীদের নামে মিথ্যা মামলা প্রত্যাহার করা হলেই আসন্ন সিটি করপোরেশন নির্বাচনে অংশগ্রহণ করবে বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোট।

বাংলামেইলের সঙ্গে মঙ্গলবার দুপুরে একান্ত কথোপকথনে এ কথা বলেন বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান।

তিনি বলেন, ‘বিএনপি নীতিগতভাবে নির্বাচনে যাওয়ার বিষয়ে সিদ্ধান্ত নিয়েছিল। কিন্তু সরকারের মন্ত্রী-এমপিরা বিএনপিকে নির্বাচন থেকে বিরত রাখার জন্য উসকানিমূলক বক্তব্য দিচ্ছেন। অপরদিকে নির্বাচন কমিশনও শক্তিশালী ভূমিকা রাখছে না। তাই নির্বাচন নিরপেক্ষ হবে কি না, সে বিষয়ে বিএনপিসহ দেশবাসীর মনে প্রশ্ন থেকে যাচ্ছে।’

নোমান বলেন, ‘বর্তমান বিএনপির শীর্ষস্থানীয় নেতারা জেলে আছেন, অনেকে আত্মগোপনে রয়েছেন। এ পরিস্থিতিতে দেশের একটি বৃহত্তম রনাজনৈতিক দল কীভাবে নির্বাচনে যেতে পারে?’

বিএনপি যদি আসন্ন সিটি করপোরেশন নির্বাচনে অংশগ্রহণ করে তাহলে চলমান আন্দোলন বহাল থাকবে কি না- এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘নির্বাচন আন্দোলনেরই একটি অংশ। তাই বিএনপি নির্বাচনে গেলেও আন্দোলন চলবে।’

তিনি প্রশ্ন রেখে বলেন, ‘সরকার ও নির্বাচন কমিশন বিএনপিকে কি নির্বাচনে দেখতে চায়?’

আসন্ন সিটি করপোরেশন নির্বাচন নিয়ে বিএনপির যে শর্তগুলো রয়েছে তা সরকারকে জানাতে কী পদক্ষেপ গ্রহণ করবেন- এমন প্রশ্নের জবাব নোমান বলেন, ‘এসব দাবি আগে থেকেই ছিল। সরকার ও নির্বাচন কমিশনেরও এসব দাবি জানা রয়েছে। তারপরও এ শর্তগুলো জানাতে খুব শিগগিরই সংবাদ সম্মেলন হতে পারে। তবে এ বিষয়টি এখনো আলোচনাধীন রয়েছে।’

সরকারের সঙ্গে সমঝোতা না হলে বিএনপি নির্বাচনে অংশগ্রহণ করবে না বলেও সাফ জানিয়ে দেন আব্দুল্লাহ আল নোমান।


বাংলামেইল২৪ডটকম

এ জাতীয় আরও খবর

বিশ্বের ‘মোমো রাজধানী’ কোন শহর?

সমতার ভিত্তিতে সম্পর্ক এগিয়ে নিতে সম্মত ঢাকা-দিল্লি : পররাষ্ট্রমন্ত্রী

পুরুষের ৫টি গোপন রহস্য জেনে নিন

সহকারী পরিচালকের ‘অদ্ভুত’ আচরণ, ভয়াল স্মৃতি কাজলের

বিএনপি সন্ত্রাসনির্ভর রাজনীতির দিকে যাচ্ছে : নাসীরুদ্দীন পাটওয়ারী

সাগরপথে ইতালি ও গ্রীসে যাওয়ার শীর্ষে বাংলাদেশ

এই সরকার স্বৈরাচারের পথেই হাঁটছে : নাহিদ ইসলাম

ইরানের ডজনের বেশি প্রতিষ্ঠান-ট্যাংকারের ওপর মার্কিন নিষেধাজ্ঞা

অধিনায়কত্ব হারালেন মিরাজ, দায়িত্ব বাড়ল লিটনের

কারিনার নতুন লুকে মুগ্ধ ভক্তরা, স্কার্ফ নিয়ে আলোচনা

যশোরে গ্রেপ্তার ডেভিড ইমনকে চট্টগ্রামে আনা হচ্ছে

চট্টগ্রামে বিএনপি-এনসিপি মুখোমুখি, বাড়ছে উত্তেজনা