বৃহস্পতিবার, ৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ক্যাটরিনা নিখোঁজ!

katrina_kaif_new_2010-1152x864-400x300বিনোদন প্রতিবেদক : ক্যাটরিনা কাইফবলিউডের অভিনেত্রী ক্যাটরিনা কাইফকে খুঁজে পাওয়া যাচ্ছে না। গত সোমবার সকাল থেকে হঠাৎ করেই লাপাত্তা হয়ে গেছেন তিনি। তাঁর অবস্থান সম্পর্কে কেউই নিশ্চিত করে কিছু বলতে পারছেন না। ক্যাটরিনা কিংবা তাঁর ব্যবস্থাপকের মোবাইল ফোনেও ঢোকা যাচ্ছে না।
কয়েকটি তদন্ত সংস্থা সেল ট্র্যাকার ব্যবহার করে ক্যাটরিনার মোবাইল ফোনের অবস্থান খুঁজে বের করার জন্য যথাসাধ্য চেষ্টা চালিয়েও সফল হতে পারছে না। এ অবস্থায় ক্যাটরিনার ভক্তরা তাঁকে নিয়ে ভীষণ দুশ্চিন্তায় পড়ে গেছেন। ক্যাট যাতে নিরাপদে ফিরে আসেন, তার জন্য প্রার্থনাও করছেন তাঁরা। এ ছাড়া ক্যাটরিনার নিখোঁজ হওয়ার খবর ছড়িয়ে পড়ার পর সামাজিক যোগাযোগ রক্ষার বিভিন্ন ওয়েবসাইটে হইচই পড়ে গেছে।
ক্যাটরিনার একজন সহকর্মীর বরাতে বলিউড হাঙ্গামা ডটকম জানিয়েছে, গত কয়েক দিন ধরে গুগল ম্যাপে মহারাষ্ট্রের কয়েকটি জায়গা খুঁজছিলেন ক্যাট। তিনি গোপন একটি জায়গায় ভ্রমণের পরিকল্পনা করছিলেন। কিন্তু কোথায় তা প্রকাশ করেননি।
এদিকে প্রকাশ দালভি ছদ্মনামের একজন দাবি করেছেন, ‘মহারাষ্ট্রের রতœগিরি শহরের সাগর যাদব নামের একজন ব্যক্তির সঙ্গে ক্যাটরিনাকে কথা বলতে দেখেছি আমি। কীভাবে রতœগিরি যেতে হয় তা জানতে চাচ্ছিলেন ক্যাটরিনা। কিন্তু আমি নিশ্চিত নই, কেন তিনি রতœগিরি যেতে চাচ্ছিলেন।’
এদিকে ভারতের কয়েকটি তদন্ত সংস্থা ক্যাটরিনাকে খুঁজে বের করার জন্য সবরকম চেষ্টা চালিয়ে যাচ্ছে। সংস্থাগুলোর পক্ষ থেকে সবাইকে শান্ত থাকার অনুরোধ জানানো হয়েছে। নিশ্চিত না হয়ে ক্যাটরিনা সম্পর্কে কোনো রকম তথ্য প্রকাশ করা থেকেও সবাইকে বিরত থাকতে বলা হয়েছে।

এ জাতীয় আরও খবর

বিশ্বের ‘মোমো রাজধানী’ কোন শহর?

সমতার ভিত্তিতে সম্পর্ক এগিয়ে নিতে সম্মত ঢাকা-দিল্লি : পররাষ্ট্রমন্ত্রী

পুরুষের ৫টি গোপন রহস্য জেনে নিন

সহকারী পরিচালকের ‘অদ্ভুত’ আচরণ, ভয়াল স্মৃতি কাজলের

বিএনপি সন্ত্রাসনির্ভর রাজনীতির দিকে যাচ্ছে : নাসীরুদ্দীন পাটওয়ারী

সাগরপথে ইতালি ও গ্রীসে যাওয়ার শীর্ষে বাংলাদেশ

এই সরকার স্বৈরাচারের পথেই হাঁটছে : নাহিদ ইসলাম

ইরানের ডজনের বেশি প্রতিষ্ঠান-ট্যাংকারের ওপর মার্কিন নিষেধাজ্ঞা

অধিনায়কত্ব হারালেন মিরাজ, দায়িত্ব বাড়ল লিটনের

কারিনার নতুন লুকে মুগ্ধ ভক্তরা, স্কার্ফ নিয়ে আলোচনা

যশোরে গ্রেপ্তার ডেভিড ইমনকে চট্টগ্রামে আনা হচ্ছে

চট্টগ্রামে বিএনপি-এনসিপি মুখোমুখি, বাড়ছে উত্তেজনা