বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

তারেকের সবুজ সংকেত: সিটি ইলেকশনে যাবে বিএনপি

tarek2ডেস্ক রির্পোট : বিএনপি নানান কৌশল অবলম্বন করেই ঢাকাও চট্ট্রগাম সিটি কর্পোরেশনের নির্বাচনে যাচ্ছে। আজ বুধবার এবং কাল বৃহস্পতিবার ২দিনের মধ্যেই এ সংক্রান্ত বিবৃতি দিতে পারে বিএনপি। এ সংক্রান্ত নির্বাচন কমিশনে একটি প্রতিনিধিদল পাঠানোর এবং চিঠি দেওয়ার পরিকল্পনা রয়েছে। বিএনপির বিভিন্ন সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।
সূত্রটি জানায়, বর্তমান পরিস্থিতি লক্ষ্য করে বিএনপি নির্বাচনে অংশগ্রহন করবে । নির্বাচনে অংশগ্রহনের ঘোষনাতে চমক থাকতে পারে । বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের সিদ্ধান্তের উপর নির্ভর করছে বলে জানা গেছে। নির্ভরযোগ্য সূত্র জানায়, তারেক রহমান লন্ডনে এ নির্বাচনে অংশগ্রহন ,আন্দোলন এবং প্রার্থী নিয়ে আলাপ আলোচনা করছেন বলেও জানান। সিটি নির্বাচনে বিজয় লাভ এবং আন্দোলনের জন্য ঢাকাকে বিএনপির দখলে রাখার মতো যোগ্য প্রার্থী যাচাই বাছাই প্রক্রিয়া নিয়ে তারেক রহমান কথা বলবেন ।
বিএনপির ভাইস চেয়ারম্যান ঢাকা সিটি কর্পোরেশনের সাবেক মেয়র সাদেক হোসেন খোকা বলেন, সব কিছু যাচাই বাছাই করে . মাঠ পর্যবেক্ষন করে নির্বাচনে যাওয়ার সিদ্ধান্ত ঢাকা থেকে নেয়া হবে ।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, যেভাবে বিএনপির নেতাকর্মীদের কারাগারে রাখা আটকে রাখা হয়েছে , যেভাবে ঘরে ঘরে তল্লাশী চালানো হচ্ছে হয়রানী করা হচ্ছে। তাতে বিএনপির প্রার্থীরা মাঠে নামার কতটুকু সুযোগ পাবে তা যাচাই বাছাই করেই সিদ্দান্ত নেয়া হবে।
অপরদিকে বিএনপি সিদ্ধান্ত নেয়ার আগেই যারা মনোনয়ন পত্র কিনেছেন এবং জমা দিয়েছেন তাদের ব্যাপারে ও বিএনপির ইতবাচক মনোভাব রয়েছে। সেক্ষেত্রে কৌশলে তাদের সমর্থন দেয়া হতে পারে বলেও জানায় বিএনপি। তবে তাদের আধিপত্য বিস্তার, যোগ্যতা এবং প্রতিদ¦ন্দি¦র সঙ্গে লড়াইয়ের ক্ষমতাও যাচাই-বাছাই করবে ।
এদিকে ঢাকা ও চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে প্রার্থী প্রায় চূড়ান্ত করার পর জটিলতা তৈরি হয়েছে। ঢাকা উত্তর সিটিতে নগর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল আউয়াল মিন্টুর মনোনয়ন চূড়ান্ত। তবে ঢাকা দক্ষিণ সিটিতে ‘যোগ্য প্রার্থী’ সংকট রয়েছে। মীর্জা আব্বাসের অনীহায় নতুন যোগ্য পার্থী খুজছে । চট্টগ্রামে আমীর খসরু মাহমুদ চৌধুরীর ‘অনীহায়’ নতুন প্রার্থীর সন্ধান করছে দল। অপর সুত্র জানায়, চট্টগ্রামে বিএনপি-জামায়াতের সম্ভাব্য কাউন্সিলর প্রার্থীসহ কয়েক হাজার নেতাকর্মী এলাকাছাড়া।
 
২০ দলীয় জোটের টানা অবরোধ ও হরতালে এদের বিরুদ্ধে মামলা দায়ের করে পুলিশ। আর গ্রেফতার ভয়ে তারা আত্মগোপনে চলে গেছেন। ফলে আসন্ন চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক) নির্বাচনে বিএনপি-জামায়াতের সম্ভাব্য অনেক কাউন্সিলর প্রার্থীর নির্বাচনে অংশগ্রহণ নিয়ে শঙ্কা তৈরি হয়েছে। বর্তমান পরিস্থিতি লক্ষ্য করে বিএনপি নির্বাচন কমিশনে একটি প্রতিনিধিদল পাঠানোর এবং চিঠি দেওয়ার পরিকল্পনা নিয়েছে। ওই চিঠিতে নির্বাচনের পরিবেশ সৃষ্টি করা, প্রার্থী ও নেতাকর্মীদের নামে থাকা মিথ্যা মামলায় গ্রেফতার, হয়রানি না করা এবং মাঠে সবার জন্য সমান সুযোগ নিশ্চিত করার দাবি জানানো হবে। এসব বিষয়ে কমিশনের আশ্বাস পেলেই চূড়ান্ত সিদ্ধান্ত এবং নির্বাচনী মাঠে নামবে বিএনপি। সুত্রটি আরো জানায়, নির্বাচন কমিশনকে আরও একটি বিষয়ে অভিযোগ করে প্রতিকার চাইবে বিএনপি। তা হচ্ছে, আগে অবিভক্ত সিটি করপোরেশন থাকায় মেয়র প্রার্থীরা যে কোনো এলাকার ভোটার হয়ে প্রতিদ্বন্ধিতা করতে পারতেন। এবার সিটি উত্তর-দক্ষিণে ভাগ হওয়ায় মেয়র প্রার্থীরা পছন্দের এলাকায় প্রার্থী হতে পারছেন না। এই আইনটি শিথিল করা কিংবা পছন্দের এলাকায় ভোটার তালিকায় নাম স্থানান্তরের সুযোগ দেওয়ার আবেদন জানানো হতে পারে।