,

সাবেক পুলিশ কর্মকর্তার স্ত্রী ও গৃহকর্মীকে গলা কেটে হত্যা

image_1141_172104ডেস্ক রির্পোট : রাজধানীর যাত্রাবাড়ীর একটি বাসা থেকে মঙ্গলবার রাতে দুইজনের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। তারা হলেন-গৃহকর্ত্রী রওশন আরা (৬৩) ও শিশু গৃহকর্মী কল্পনা আক্তার (১১)। এদের মধ্যে গৃহকর্ত্রী একজন অবসরপ্রাপ্ত অতিরিক্ত পুলিশ সুপারের স্ত্রী ছিলেন। তবে কে বা কারা, কেন তাদের হত্যা করেছে এ বিষয়ে বিস্তারিত জানা না গেলেও ওই ফ্ল্যাটের সার্বিক পরিস্থিতি দেখে পুলিশের ধারণা সংঘবদ্ধ ডাকাত দলের সদস্যরা ঘটনার সঙ্গে জড়িত থাকতে পারে।
এদিকে নৃশংস এই হত্যাকা-ের খবর পেয়ে ঘটনাস্থলে যান র‌্যাব-পুলিশের উর্ধ্বতনরা। সেখান থেকে সিআইডির ক্রাইম সিনের সদস্যরা আলামত সংগ্রহ করেন। পাশাপাশি খুনিদের গ্রেপ্তারে ওই এলাকায় বস্নক রেইড দিতে তল্লাশি চালানো হয়। 
ওয়ারী জোনের ডিসি মোস্তাফিজুর রহমান যায়যায়দিনকে জানান, এলাকাবাসীর খবরের ভিত্তিতে গতকাল রাত ৯টার দিকে উত্তর যাত্রাবাড়ীর কলাপট্টি এলাকার বাগর প্রসাদ নামের একটি ভবনের দোতলার ফ্ল্যাট থেকে রওশন আরা ও গৃহকর্মী কল্পনা আক্তারের গলাকাটা লাশ উদ্ধার করা হয়। রওশনারা অবসরপ্রাপ্ত অতিরিক্ত পুলিশ সুপার আবদুল কুদ্দুসের স্ত্রী এবং বাসাটি তাদের নিজস্ব বলে জানা গেছে। রওশনারার গ্রামের বাড়ি নবাবগঞ্জের দোহার থানার মালিকান্দিতে। তার ৫ ছেলেমেয়ের মধ্যে, আজম, আরিফ রুজি ও রুনা আমেরিকায় থাকেন। কাজল নামে তাদের অপর সন্তান কানাডায় স্ত্রী সন্তান নিয়ে স্থায়ীভাবে বসবাস করেন।
তিনি জানান, দীর্ঘদিন ধরে রওশনারা ওই বাসায় গৃহকর্মী কল্পনা ও তার মাকে নিয়ে বাস করতেন। আত্মীয়-স্বজনদের আসা যাওয়াও খুব বেশি ছিল না। ঘটনার পর থেকে কল্পনার মাকে খুঁজে পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে গতকাল দিনের কোনো এক সময় দুর্বৃত্তরা বাসায় ঢুকে দুজনকেই কুপিয়ে ও গলা কেটে হত্যা করে। বাসার মালামাল বিভিন্ন স্থানে ছড়ানো ছিটানো অবস্থায় রয়েছে। ধারণা করা হচ্ছে, ডাকাতিতে বাধা দেয়ায় এই হত্যাকা- ঘটতে পারে। তবে তাৎক্ষণিক বাসা থেকে কি পরিমাণ মালামাল খোয়া গেছে তা জানা যায়নি। পাশাপাশি পুলিশকে বিভ্রান্ত করার জন্য হত্যার পর মালামাল ছড়িয়ে ছিটিয়ে রাখা হয়েছে কিনা সে বিষয়ও তদন্ত করা হচ্ছে। এছাড়া তাদের সঙ্গে কারো সম্পত্তি বা পারিবারিক বিষয়ে বিরোধ ছিল কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে। ঘটনাস্থল থেকে সিআইডির ক্রাইম সিনের সদস্যরা আলামত সংগ্রহ করেছে। সেখান থেকে পাওয়া তথ্যের পর হত্যাকা-ে কতজন অংশ নিয়েছিল সে বিষয়ে ধারণা পাওয়া যাবে। তবে ধারণা করা হচ্ছে, একাধিক খুনি এই নৃশংস হত্যাকা-ে অংশ নেয়। 
এদিকে দুজনকে গলা কেটে হত্যার খবরে এলাকাবাসী ও গণমাধ্যমকর্মীরা ওই বাড়ির সামনে ভিড় জমান। তবে কর্তব্যরত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কাউকে ভেতরে ঢুকতে দেয়নি। পুলিশি পাহারায় রাখা হয়েছে ওই ফ্ল্যাটটি। এছাড়া ওই ভবনের বাসিন্দাদের জিজ্ঞাসাবাদ অব্যাহত রয়েছে।
ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের উপ-পুলিশ কমিশনার জাহাঙ্গীর হোসেন মাতুব্বর জানান, হত্যাকা-ের ধরন দেখে ধারণা করা হচ্ছে ঘটনাটি পূর্ব পরিকল্পিত। এ ঘটনায় নিহত কল্পনার মাকে জিজ্ঞাসাবাদ করতে পারলে কিছু তথ্য পাওয়া যাবে। আশপাশের বাসিন্দাদের দেয়া তথ্যমতে কল্পনার মা সকালে গ্রামের বাড়ির উদ্দেশে রওনা করেছেন। তাদের গ্রামের বাড়ি সম্পর্কেও স্পষ্ট কোনো তথ্য জানা সম্ভব হয়নি। ধারণা করা হচ্ছে, ওই মহিলা বাসা থেকে যাওয়ার পরপরই হয়তো ঘটনাটি ঘটতে পারে। এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

এ জাতীয় আরও খবর

‘প্লেয়ার্স বাই চয়েজে’ সমাধান! সম্মানজনক পারিশ্রমিক দাবি ক্রিকেটারদের

মাতৃত্বের পর শরীর নিয়ে কটাক্ষ, এবার মুখ খুললেন ক্যাটরিনা

একাদশে ভর্তি থেকে ছিটকে পড়লো ১ লাখ ২৭ হাজার শিক্ষার্থী

এবার গুলশানের এডিসিসহ চার কর্মকর্তাকে বদলি

নতুন পে-স্কেলের সুবিধা পাবেন না যারা

আল্লাহর কসম, এই দাবিগুলো দলের নয়, জনগণের: জামায়াত আমির

ডেঙ্গুর থাবা সারাদেশে, রেহাই পাচ্ছে না শিশুরাও

মুন্সীগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৪

প্রয়োজনে জীবন দেব, দাবি আদায় না করে ঘরে ফিরব না : শফিকুর রহমান

রাজধানীতে ৩ বাসে আগুন

অপ্রতিম হত্যা: সিসিটিভির সূত্রে ৩ জন আটক

এসডিজি অর্জনে বিশ্বনেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর