হঠাৎ বন্ধ হতে পারে সিটি কর্পোরেশন নির্বাচন
ডেস্ক রির্পোট : হঠাৎ বন্ধ হয়ে যেতে পারে সিটি কর্পোরেশন নির্বা”ন। এ রকম আলোচনাও চলছে বিভিন্ন মহলে। তবে নির্বাচন বন্ধ হয়ে যাবে কেন এ বিষয়ে সরকারি তরফে খোঁজ নিয়ে তেমন কিছু জানা যায়নি। নির্বাচন কমিশনের সচিব জানিয়েছেন এরকম কোন বিষয় তাদের জানা নেই। স্থানীয় সরকারের কয়েকজন উচ্চ পর্যায়ের কর্মকর্তার সঙ্গে কথা বলেও এর সত্যতা পাওয়া যায়নি। এমনকি সরকারের নীতিনির্ধারক মহলও নির্বাচনের পক্ষেই কথা বলছেন।
তার পরেও নির্বাচন বন্ধ হয়ে যেতে পারে এমন আশঙ্কার পক্ষে যারা বক্তব্য দিচ্ছেন তাদের বক্তব্য হলো, সরকার একটি বিশেষ রাজনৈতিক পরিস্থিতিতে সিটি কর্পোরেশন নির্বাচন দিতে ইচ্ছুক হয়েছে। সেটি হলো বিএনপিকে নির্বাচনে নিয়ে আসা। সেক্ষেত্রে সরকার হয়তো একটি নিরপেক্ষ স্বচ্ছ নির্বাচনও করবে। কিন্তু সমস্যা হলো, বিএনপি এ নির্বাচনে দলীয়ভাবে অংশগ্রহণ না করার পক্ষেই রয়েছে। সিটি কর্পোরেশন নির্বাচন নিয়ে ড.এমাজউদ্দিনের নেতৃত্বে বিএনপির একটি মহল খালেদা জিয়াকে নির্বাচনে যেতে চেষ্টা করাচ্ছেন। কিন্তু বিএনপির অন্য অংশ বিশেষ করে মির্জ্জাআব্বাস, আব্দুল আওয়াল মিন্টু নির্বাচনে না যাওয়ার পক্ষেই অবস্থান নিয়েছেন। খালেদা জিয়াও তাদের সঙ্গেই আছেন বলে মনে করা হচ্ছে। বিএনপির অন্যতম নিয়ন্ত্রক যুগ্ম মহাসচিব তারেক রহমানও এই নির্বাচনে না যাওয়ার পক্ষে রয়েছেন।
দ্বিতীয়ত, আওয়ামীলীগের মধ্যেও নির্বাচন নিয়ে মত বিরোধ রয়েছে। আওয়ামীলীগের সিনিয়র নেতাদের মত হলো, নির্বাচনের মাধ্যমে আপেক্ষিক দুর্বল বিএনপিকে সবল করার একটি সুযোগ করে দিচ্ছে সরকার। যা ভবিষ্যতে আওয়ামীলীগের জন্য শুভ হবে না। তাদের অন্য একটি মত হলো, আওয়ামীলীগের প্রার্থীদেরকেও ঐক্যবদ্ধ করতে পারেনি দল। দলীয় চাপে দৃশ্যমান কিছু মিল দেখা গেলেও আসলে আওয়ামী লীগের মধ্যে প্রার্থী নিয়ে মত বিরোধ থাকছেই। এই মত বিরোধ আওয়ামী লীগের উচ্চ পর্যায়ের মধ্যেও রয়েছে। তৃতীয়ত ঢাকার দুটি ও চট্টগ্রামের সিটি নির্বাচনে বড় দুটি সমস্যা সীমানা নির্ধারণ। এ বিষয়ে প্রায় তিন নির্বাচনী এলাকাতেই হাইকোর্টে মামলা রয়েছে। এই সীমানা নির্ধারণ ও নতুন এলাকা অন্ত অন্তর্ভুক্তির বিষয়ে আবারো হাইকোর্টে মামলা হতে পারে। এই মামলার রায় না হওয়া পর্যন্ত সিটি কর্পোরেশন নির্বাচন স্থগিত থাকতে পারে।
উল্লেখ্য, গত ৫ জানুয়ারি সংসদ নির্বাচনের আগেও সিটি কর্পোরেশন নির্বাচনের ঘোষণা দিয়ে ছিল সরকার। তবে সেই সময় কোন তফসিল ঘোষণা করা হয়নি। বর্তমানে সিটি কর্পোরেশন নির্বাচনের জন্য সরকার গত ১৮ মার্চ তফসিল ঘোষণা করেছে সরকার। নির্বাচন অনুষ্ঠিত হবে ২৮ এপ্রিল।
আমাদের সময়.কম











