শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

করোনায় বাইসাইকেল-মোটরসাইকেলে ঝুঁকছে মানুষ

news-image

করোনায় সাধারণ ছুটি উঠিয়ে নেবার পর রাজধানীতে বাইসাইকেল ও মোটরসাইকেল বিক্রি কয়েকগুণ বেড়েছে। গণপরিবহনে করোনা ঝুঁকি থাকায় বাইসাইকেল ও মোটরসাইকেলেই ঝুঁকছে রাজধানীবাসী। ফলে রাজধানীবাসীর গণপরিবহন নির্ভরতা কমছে।

সংশ্লিষ্টরা বলছেন, করোনা ভাইরাস সংক্রমণ এড়াতে এবং গণপরিবহন নির্ভরতা কমাতেই বাইসাইকেল ও মোটরসাইকেল কিনছেন। এতে যানজটে সময় অপচয় ও যাতায়াতে ভোগান্তি কমাবে।

বাইসাইকেল ও মোটরসাইকেল বিক্রেতারা বলছেন, সঠিক পরিসংখ্যান না থাকলেও করোনাকালীন বাহন হিসেবে এ দুই যানবাহনের বিক্রি সাধারণ সময়ের চেয়ে কয়েকগুণ বেড়েছে। বাইসাইকেল বিক্রির ধুম লেগেছে। রাজধানীর বংশালে বাইক বাজারের বিরামহীন ব্যস্ততা জানান দিচ্ছে করোনার এসময়ে বাইসাইকেলের ব্যবহার বেড়েছে ঢের।

সরকারি কর্মকর্তা আতাউর রহমান। গত ৬ জুন ২৮ হাজার টাকা দিয়ে একটি বাইসাইকেল কিনেছেন। তিনি বলেন, এটি করোনাকালীন বাহন। করোনাকালীন হলেও এখন থেকে সবসময়ই বাইসাইকেলে চলাচল করবেন। শুধু আতাউরই নন, প্রতিদিন এমন শত শত ব্যক্তি বাইসাইকেল কিনছেন।

শামসুদ্দিন মাসুদ নামে এক কলেজশিক্ষক বলেন, আমি মনে করি আমার চলাচলের জন্য বাইসাইকেল অনেক বেশি নিরাপদ হবে।

বেসরকারি প্রতিষ্ঠানের কর্মী সোহেল বলেন, লকডাউন তাকে নিজের একটি বাইসাইকেল থাকার উপকারিতা বুঝতে শিখিয়েছে। গাড়ি ও অন্য মোটরবাইক থেকে চলাচলের জন্য বাইসাইকেল বেশি সুবিধাজনক। রাজধানীর বংশালে প্রায় ১৫০টির মতো বাইসাইকেল দোকান। এর একটি দোকানের মালিক মোহাম্মদ ইব্রাহিম বাইসাইকেলের চাহিদা বেড়ে যাওয়া নিয়ে বলেন, বাইসাইকেল বিক্রি ইতিহাসে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। অধিকাংশ মানুষ এখন বাস, ট্যাক্সি ও অটোরিকশা পরিহার করে চলছেন। বিকল্প হিসেবে বাইসাইকেল কিনছেন।

বিক্রয়কর্মী আব্দুস সোবহান জানান, মাঝারি মানের বাইসাইকেলগুলো ১০ হাজার থেকে ২৫ হাজার টাকার মধ্যে বিক্রি হচ্ছে। তিনি বলেন, গাড়ি বা অন্য মোটরযানের বিকল্প হিসেবে তরুণরা যেভাবে বাইসাইকেলের প্রতি অভ্যস্ত হচ্ছে, এটা সত্যিই উৎসাহদায়ক। সত্যিই এটা ইতিবাচক একটি পরিবর্তন।

বাইসাইকেল যেমন বিক্রি হচ্ছে, তেমনি মোটরসাইকেলও বেশ পাল্লা দিয়ে বিক্রি হচ্ছে। মোটরসাইকেল কোম্পানিগুলো করোনাকালীন বেশ ছাড় দিচ্ছে।

বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা আহমেদ ফেরদৌস। ১ লাখ ৪১ হাজার টাকায় হিরো হাঙ্ক একটি মোটরসাইকেল কিনেছেন। তিনি বলেন, করোনা ঝুঁকি এড়াতেই মোটরসাইকেল কিনেছেন।

নিটল নিলয় মোটরসের বিক্রয়কর্মী সাঈদ সরকার বলেন, স্বাভাবিক সময়ের চাইতে কয়েকগুণ বেশি বাইক বিক্রি হচ্ছে।

বাংলাদেশ বাইসাইকেল মার্চেন্ট অ্যাসেম্বলিং অ্যান্ড ইমপোর্টার্স অ্যাসোসিয়েশনের মুখপাত্র মোহাম্মদ রাসেল বলেন, প্রতিবছর দেশে ১৫ লাখ বাইসাইকেল বিক্রি হয়, যার বাজার মূল্য ৫০ কোটি ডলার। তবে আমরা আশা করছি, এ বছর বাইসাইকেল বিক্রি দ্বিগুণ হবে।

এ জাতীয় আরও খবর

গ্যাস সংকটে সিএনজি ফিলিং স্টেশনে দীর্ঘ লাইন, বিপাকে চালকরা

দুই দফা বাড়ার পর স্বর্ণের দামে বড় পতন

রাষ্ট্রপতি সাহাবুদ্দিন আজ পদত্যাগ করছেন

আলুর নাগেট তৈরির রেসিপি জেনে নিন

ভালোবাসা পেলাম, এবার তার যোগ্য হওয়ার পালা : ফারিয়া

অবশেষে অনশন ভাঙলেন সোনাম ওয়াংচুক

ফ্ল্যাট থেকে গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

মাংস, ডিম ও ব্রয়লারের দাম স্থিতিশীল থাকলেও বেড়েছে মাছের দাম

নয়াদিল্লিতে বিক্ষোভ : শিক্ষা সচিবকে অপসারণ করল ভারত

বাংলাদেশসহ ৬০ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ

বাগেরহাটে খানজাহান আলী মিশনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

নারীদের আত্মনির্ভরশীল করতে সমবায় সমিতির উদ্যোগ