রবিবার, ৩১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

মানচিত্র থেকে হারিয়ে যাচ্ছে পূর্ব তালুক শাহাবাজ গ্রাম

news-image

রংপুর ব্যুরো : রংপুরের কাউনিয়া উপজেলার তিস্ত নদীর তীব্র ভাঙনে পূর্ব তালুক শাহাবাজ গ্রাম দেশের মানচিত্র থেকে বিলীন হয়ে যাচ্ছে। ইতিমধ্যে এলাকার শতাধিক বাড়িঘর নদীগর্ভে বিলীন। ফলে সহায়-সম্বল হারিয়ে এলাকার এ সব পরিবার মানবেতর জীবনযাপন করছে।নদী ভাঙনের মুখে পড়ে শেষ আশ্রয়টুকু হারিয়ে এলাকাবাসীর দাবি ত্রাণ নয় তাদের নদী ভাঙন থেকে রক্ষা করা হোক। এ জন্য তারা পানি উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষের কাছে বারবার আবেদন জানালেও কোনো কাজ হয়নি। এমন অভিযোগ ভুক্তভোগীদের।

এই ভাঙন রোধ করতে না পারলে শেষ পর্যন্ত তিস্তা নদীর অব্যাহত ভাঙনের ফলে পূর্ব তালুক শাহাবাজ গ্রাম দেশের মানচিত্র থেকে হারিয়ে যাওয়ার আশংকা করছেন গ্রামবাসী।
কাউনিয়া উপজেলার পূর্ব তালুক শাহাবাজের ক্ষিরোদ চন্দ্রসহ আরও কয়েকজন গ্রামবাসী জানান, ‘কি করমো বাহে হামার গ্রামের সবার বাড়িঘর আবাদি জমি সইগ তিস্তা নদী গিলি খাইল। তাও কায়েও দেখে না কি করি মানুষগুলা বাঁচি আছে। জীবন আর চলে না। কাম নাই প্যাটত ভাত নাই। শেষ পর্যন্ত মাথাগুজি থাকার সম্বলটাও নদীত চলি যাওছে।’একই গ্রামের অধিবাসী কাউনিয়া ডিগ্রি কলেজের প্রাক্তন সহকারী অধ্যাপক মো. জয়নুল আবেদিন বলেন, তিস্তা নদী ভাঙন রোধে সর্বোচ্চ প্রশাসনিক কর্তাদের নিকট একটি ক্রস বাঁধের আবেদন করে অনেকবার স্মারকলিপি দেয়া হয়েছে গ্রামবাসীর পক্ষে। কিন্তু আজ পর্যন্ত এর কোনো ফল পাওয়া যায়নি।

এ ব্যাপার কাউনিয়া উপজেলা নির্বাহী অফিসার মোছা. উলফুত আরা বলেন, তিস্তা নদী ভাঙনকবলিত মানুষের তালিকা তৈরি করে পাঠানো হয়েছে। মূলত উপজেলা প্রশাসনের নদী ভাঙন রোধে কাজ করার কোনো এখতিয়ার নেই। পানি উন্নয়ন বোর্ড নদীর সব ধরনের কাজ করে থাকে। তাদের বিষয়টি জানানো হয়েছে।

পানি উন্নয়ন বোর্ডের রংপুরের নির্বাহী প্রকৌশলী মেহেদী হাসান বলেন, নদীতে পানির নাব্য সঠিক না থাকায় তিস্তা এখন পাগলা নদীতে রূপ নিয়েছে। কখন কোথায় করালগ্রাসী রূপ নিয়ে ভেঙে চলছে তা নির্ণয় করা অসম্ভব। তবে তিস্তা সড়ক সেতু থেকে ভাটিতে চার কিলোমিটার এলাকায় নদী ভাঙন রোধে গাইড বাঁধ নির্মাণের জন্য প্রস্তাব অনুমোদনের জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

এ জাতীয় আরও খবর

‘রকস্টার’ অভিষেকের দৃশ্য নিজেই প্রকাশ করলেন মিথিলা

২৫ কোটি টাকা নিয়ে বিতর্ক: যা বললেন আসিফ ও হাসনাত

ঢাকা সিটি করপোরেশনের ৬ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ডিএসসিসি তিন দিনে অপসারণ করেছে ২৮,৪২৮ টন কোরবানির বর্জ্য

ঈদের ৭ দিনের ছুটি শেষে খুলছে অফিস কাল

ঈদ শেষে ঢাকায় ফিরতে শুরু করেছেন যাত্রীরা

দেশে আবার বাড়ল স্বর্ণ-রুপার দাম

ইসরায়েলের প্রেসিডেন্ট হতে কেন রাজি হননি আইনস্টাইন

পশ্চিমবঙ্গে বাংলাদেশি সন্দেহে আটক প্রায় ৪০০

ট্রাম্প: ‘আমাদের ইরানে থাকা উচিত ছিল না’

নৌপথের ঐতিহ্য ফেরাতে কাজ করবে সরকার

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের ঠাঁই হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী