সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

রংপুর বিভাগে দশ দিনে অজ্ঞাত রোগে তিনশ গরুর মৃত্যু- আক্রান্ত ৫০ হাজার

news-image

রংপুর ব্যুরো : রংপুরসহ বিভাগের ৮ জেলায় অজ্ঞাত রোগে আক্রান্ত হয়ে গত ১০ দিনে ৩শ’ গরু ও বাছুর মারা গেছে। আক্রান্তের সংখ্যা ৫০ হাজার ছাড়িয়েছে। এদিকে কোরবানি ঈদের আগে আকস্মিকভাবে অজ্ঞাত রোগে হাজার হাজার গরু আক্রান্ত হয়ে পড়ায় গরু খামারীসহ কৃষকদের মাঝে চরম আতঙ্কের সৃষ্টি হয়েছে। রংপুর বিভাগীয় প্রাণীসম্পদ অধিদপ্তর বলছে, সংক্রামক ব্যাধি লাম্পি রোধে গোয়াল ঘরের মশা-মাছি নিয়ন্ত্রণের পাশাপাশি সচেতন থাকতে হবে।

প্রাণী সম্পদ অদিদপ্তর রংপুর বিভাগের উপ-পরিচালক ডা, হাবিবুল ইসলাম বলেছেন, এই রোগ মহামারি আকার ধারণ করেছে। প্রাথমিক এ রোগের নাম লাম্পি স্কিন ডিজিস বলে জানা গেছে।
সরেজমিনে রংপুরের বদরগঞ্জ উপজেলার কৃষ্ণপুর, রংপুর সদর উপজেলার মমিনপুর তারাগঞ্জ উপজেলার কুর্শা, ইকরচালি সয়ারসহ বিভিন্ন এলাকার খামারী ও কৃষকদের সঙ্গে কথা বলে জানা গেছে প্রথমে গরুর তীব্র মাত্রার জ্বর আসে এরপর আস্তে আস্তে সারা শরীরে চামড়ায় গোটা গোটা হয়ে যায়। গলা সহ শরীরের বিভিন্ন স্থানে পানি নামে ফলে গরু ঘাস বা পোয়াল ও ভূষি কিছুই খেতে পারে না। এ ব্যাপারে উপজেলা প্রাণীসম্পদ কার্যালয়ে গিয়ে কোন প্রতিকার পাচ্ছে না তারা। ফলে পল্লী চিকিৎসকদের দ্বারস্থ হয়ে বিভিন্ন ধরনের ঔষধ ও ইনজেকশন দিলে কিছুটা উপকার হলেও তেমন কোন উল্লেখযোগ্য উপকার হচ্ছে না।

তারাগঞ্জ উপজেলার ইকরচালির খামারি খলিল মিয়া অভিযোগ করেন, তার ৩টি গরু অজ্ঞাত রোগে আক্রান্ত হয়েছে। আসন্ন কোরবানি ঈদকে সামনে রেখে যতœ করে গরু বড় করেছি একটু বেশি দাম পাবার আশায় কিন্তু গরুর সারা শরীরে গোটা গোটা দানার মতো ফুলে যাওয়ায় কোরবানির হাটে দাম পাওয়া যাবে না বলে আশঙ্কা তার। একই কথা জানালেন সয়ার এলাকার সালাম, আবদুল বাকীসহ অনেকে।তারা আরও জানান, বাছুরগুলো আক্রান্ত হলে ২/৩ দিনের মধ্যেই মারা যাচ্ছে। তাদের এলাকায় গত ৭ দিনে ৭টি গরু ও বাছুর মারা গেছে। অন্যদিকে রংপুর সদর উপজেলার মমিনপুর এলাকার গিয়ে দেখা গেছে শত শত গরু গোয়াল ঘরে অজ্ঞাত রোগে আক্রান্ত হয়ে মৃত্যু সাথে লড়ছে।

রংপুর বিভাগীয় প্রাণীসম্পদ অধিদপ্তর তথ্যমতে, রংপুরসহ উত্তরের আটটি জেলার প্রতিটি উপজেলায় এখন গরুর এই দূরারোগ্য ব্যাধি দেখা দিয়েছে। কোন প্রতিষেধক না থাকায় পালিত গরু নিয়ে দুশ্চিন্তায় দিন কাটাচ্ছেন এই অঞ্চলের মানুষ। অনেকে না বুঝেই পল্লী চিকিৎসককে মোটা অংকের টাকা দিয়ে হচ্ছেন ক্ষতিগ্রস্থ তবে প্রাণী সম্পদ অধিদফতর বলছে, একমাত্র সচেতন থাকাই এই রোগের প্রতিকার।

রংপুর সদর উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডা. এএসএম সাদেকুর রহমান জানান, তাদের অফিসে প্রতিদিনেই অজ্ঞাত রোগে আক্রান্ত গরু নিয়ে আসছেন চিকিৎসার জন্য খামার মালিক ও কৃষকরা। আমরা যথাসাধ্য চেষ্টা করছি। তবে মশা-মাছির আক্রমণ থেকে রক্ষা ও পরিচর্যা করলে কিছুটা হলেও রোগ প্রতিরোধ করা সম্ভব বলে জানান তিনি।

রংপুর বিভাগীয় প্রাণীসম্পদ অধিদপ্তরের উপ- পরিচালক ডা. মো. হাবিবুল হক জানান, এ রোগের প্রকৃত কোন ওষুধ নেই। এ রোগটি ইতিপূর্বে ঝিনাইদহে দেখা দিয়েছিল এখন রংপুর বিভাগের প্রতিটি জেলা ও উপজেলায় ছড়িয়ে পড়েছে। তিনি আরও জানান, এ পর্যন্ত প্রায় এক লাখ গরুকে আমরা প্রতিষেধক ইনজেকশন দিয়েছি। তবে কৃষকদের সচেতনতা বাড়াতে হবে আক্রান্ত হবার সঙ্গে সঙ্গে নিকটস্থ প্রাণীসম্পদ হাসপাতালে আনা হলে চিকিৎসা দিলে রোগ প্রতিরোধ করা সম্ভব হবে।

এ জাতীয় আরও খবর

‘রকস্টার’ অভিষেকের দৃশ্য নিজেই প্রকাশ করলেন মিথিলা

২৫ কোটি টাকা নিয়ে বিতর্ক: যা বললেন আসিফ ও হাসনাত

ঢাকা সিটি করপোরেশনের ৬ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ডিএসসিসি তিন দিনে অপসারণ করেছে ২৮,৪২৮ টন কোরবানির বর্জ্য

ঈদের ৭ দিনের ছুটি শেষে খুলছে অফিস কাল

ঈদ শেষে ঢাকায় ফিরতে শুরু করেছেন যাত্রীরা

দেশে আবার বাড়ল স্বর্ণ-রুপার দাম

ইসরায়েলের প্রেসিডেন্ট হতে কেন রাজি হননি আইনস্টাইন

পশ্চিমবঙ্গে বাংলাদেশি সন্দেহে আটক প্রায় ৪০০

ট্রাম্প: ‘আমাদের ইরানে থাকা উচিত ছিল না’

নৌপথের ঐতিহ্য ফেরাতে কাজ করবে সরকার

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের ঠাঁই হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী