,

নাসিরনগরে টর্নেডোয় ক্ষতিগ্রস্থদের মাঝে নগদ অর্থ বিতরণ

news-image

আকতার হোসেন ভুইয়া, নাসিরনগর : নাসিরনগরে টর্নেডোর আঘাতে ক্ষতিগ্রস্থ পরিবারের মধ্যে ১ লাখ ৪০ হাজার টাকা নগদ বিতরণ করা হয়েছে। বুড়িশ্বর ইউনিয়নের আশুরাইল গ্রামের কৃতিসন্তান আমেরিকান প্রবাসী মোয়াজ্জেম হোসেন চৌধুরীর সম্পূর্ণ ব্যক্তিগত উদ্যোগে ১৪৫ টি পরিবারকে নগদ টাকা প্রদান করা হয়। আজ মঙ্গলবার সকালে নাসিরনগর সদর ও বুড়িশ্বর ইউনিয়নের ক্ষতিগ্রস্থ বিভিন্ন গ্রামে ক্ষতিগ্রস্থ পরিবারের মধ্যে নগদ অর্থ বিতরণ করেন তরঙ্গ অফ কেলিফোনিয়ার বাংলাাদেশের প্রধান সমন্বয়কারী মোঃ আরিফ ইকবাল। সার্বিক সহযোগিতায় ছিলেন লায়ন্স ক্লাব নাসিরনগর।

এসময় ইউপি সদস্য আজদু মিয়া,লায়ন্স ক্লাব নাসিরনগরের প্রেসিডেন্ট সৈয়দ সাজ্জাদ মোর্শেদ সোহান,লাল হোসেন চৌধুরী ফাউন্ডেশনের শাখা ব্যবস্থাপক মোহাম্মদ আলী,শামীম আহমেদ,আলী আকরাম খন্দকার,খাইরুল আলম ভুইয়া,সালমান শাহ,শাহ আলম পাঠান,কাজী আজমান,মোহাম্মদ মাসুমসহ স্থানীয় ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।তাছাড়া ভিডিও বার্তার মাধ্যমে আমেরিকান প্রবাসী মোয়াজ্জেম হোসেন চৌধুরী নাসিরনগরবাসীর পাশে আমি আছি থাকবো আশাবাদ ব্যক্ত করেন এবং সকলের কাছে দোয়া কামনা করেন।

উল্লেখ্য গত শনিবার সকালে টর্নেডোর আঘাতে নাসিরনগর সদর ইউনিয়নের পশ্চিম পাড়া,ডাংকবাংলো,গাংকলপাড়া,মহাখালপাড়া ও বুড়িশ্বর ইউনিয়নের শুরাইল,শ্রীঘর,বেনীপাড়া এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। এসব এলাকার শতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে ,ঘরের টিনের চাল বাতাসে উড়ে যায়। বেশ কয়েকটি নৌকা ক্ষতি সাধিত হয়। টর্নেডোর তান্ডবে হার্টএ্যাটাকে নিহত হন আশুরাইল গ্রামের বাসিন্দা ও সরাইলে কর্মরত পোষ্ট মাষ্টার সোহেল আহমেদ যীশু । আহত হয়েছে কমপক্ষে ১০ জন।

 

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা