,

জাপার মহাসচিবের মেয়ের গাড়ি চাপায় রংপুরে ৩ জন গুরুতর আহত

news-image

রংপুর ব্যুরো : রংপুর নগরীর গুঞ্জণ মোড়ে জাতীয় পার্টির মহাসচিব মসিউর রহমান রাঙার মেয়ে মালিহা তাসলিম জুঁই এর প্রাইভেট কারের চাপায় এক অটোরিকশা ও মোটরসাইকেলের দুই চালকসহ তিন জন গুরুতর আহত হয়েছে। এর মধ্যে অটো চালকের অবস্থা আশঙ্কাজনক। গতকাল রবিবার রাত দশটার দিকে নগরীর গুঞ্জন মোড়ে এ ঘটনা ঘটে।এ ঘটনায় বিক্ষুব্ধ এলাকাবাসী সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে। আহতরা হলেন, বৈরাগীপাড়ার নিবারমের পুত্র অটোচালক বিশু, সাথমাথার ফজলে করিমের পুত্র লিমন (২১), ও কামাল কাছনার সাহাবুদ্দিনের পুত্র আলাউদ্দিন (৩৮)।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, রবিবার রাত ১০টার দিকে নেভিব্লু কালারের একটি প্রাইভেট কার চালিয়ে যাবার সময় নিয়ন্ত্রণ হারিয়ে একটি অটোরিকশা ও একটি মোটরসাইকেলকে সজোরে ধাক্কা দিলে অটোরিকশা চালক ও মোটরসাইকেলের তিনজন আরোহী গুরুত্বর আহত হয়। ঘটনাস্থলে উপস্থিত লোকজন তাদের উদ্ধার করে রংপুর মেডিকেলে পাঠায়। বিক্ষূব্ধ এলাকাবাসী প্রাইভেট কারটি ঘেরাও ও রাস্তা অবরোধ করে বিক্ষোভ শুরু করে। এতে কয়েকজন চালকসহ গাড়িটি উদ্ধারের চেষ্টা করলে ধাওয়া-পাল্টা ধাওয়ায় দুই পক্ষের বাকবিতন্ডা লেগে যায়। খবর পেয়ে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এ বিষয়ে মেট্টোপলিটন কোতোয়ালি থানার এসআই এরশাদ আলী বলেন, মশিউর রহমান রাঙ্গার মেয়েকে উদ্ধার করে বাসায় পাঠানো হয়েছে। বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা