সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

নাসিরনগরে ভাসমান বেডে সবজি চাষে মাঠ দিবস

news-image

আকতার হোসেন ভুইয়া,নাসিরনগর : ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে ভাসমান বেডে সবজি চাষ বিষয়ে মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার বিকালে উপজেলা সদরের কুলিকুন্ডা গ্রামে ভাসমান বেডে সবজি ও মসলা চাষ গবেষণা সম্প্রসারণ ও জনপ্রিয়করণ প্রকল্পের আওতায় মাঠ দিবস অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত উপ-পরিচালক (উদ্যান) মোঃ গোলাম মোস্তুফা। উপজেলা কৃষি বিভাগের উদ্যোগে কুলিকুন্ডা উত্তর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে স্থানীয় ইউপি সদস্য কবির মিয়ার সভাপতিত্বে সামাজিক দুরত্ব বজায় রেখে এ মাঠ দিবস অনুষ্ঠিত হয়।

উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা চিন্ময় করের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা আবু সাঈদ মোহাম্মদ তারেক,সাংবাদিক আকতার হোসেন ভুইয়া,উপ-সহকারী কৃষি কর্মকর্তা প্রবীর চন্দ্র পাল,জ্যোতিময় সরকার,মাহমুদুল হাসান।সভায় বক্তব্য রাখেন কৃষক আবদুল সাত্তারসহ আরো অনেকে।

অনুষ্ঠানে প্রধান অতিথি মোঃ গোলাম মোস্তুফা বলেন, বিষমুক্ত খাদ্য উৎপাদনের জন্য কৃষি বিভাগ ভাসমান বেডে সবজি চাষ জনপ্রিয় করতে নানামূখী পদক্ষেপ গ্রহন করেছে। ফলে দিন দিন ভাসমান বেডে সবজি চাষ জনপ্রিয়তা পাচ্ছে। এতে একদিকে কৃষক নিজের খাদ্যের চাহিদা মেটানোর পাশাপাশি বাজারজাত করতে পারবে। মাঠ দিবসে ৫০ জন কৃষকসহ উপ-সহকারী কৃষি কর্মকর্তা ও স্থানীয় সুশীল সমাজের লোকজন উপস্থিত ছিলেন।

 

এ জাতীয় আরও খবর

‘রকস্টার’ অভিষেকের দৃশ্য নিজেই প্রকাশ করলেন মিথিলা

২৫ কোটি টাকা নিয়ে বিতর্ক: যা বললেন আসিফ ও হাসনাত

ঢাকা সিটি করপোরেশনের ৬ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ডিএসসিসি তিন দিনে অপসারণ করেছে ২৮,৪২৮ টন কোরবানির বর্জ্য

ঈদের ৭ দিনের ছুটি শেষে খুলছে অফিস কাল

ঈদ শেষে ঢাকায় ফিরতে শুরু করেছেন যাত্রীরা

দেশে আবার বাড়ল স্বর্ণ-রুপার দাম

ইসরায়েলের প্রেসিডেন্ট হতে কেন রাজি হননি আইনস্টাইন

পশ্চিমবঙ্গে বাংলাদেশি সন্দেহে আটক প্রায় ৪০০

ট্রাম্প: ‘আমাদের ইরানে থাকা উচিত ছিল না’

নৌপথের ঐতিহ্য ফেরাতে কাজ করবে সরকার

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের ঠাঁই হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী