,

তৈরি করুন সুস্বাদু চমচম

news-image

লাইফস্টাইল ডেস্ক : সুজির হালুয়া খেতে পছন্দ করেন সবাই। সুজি দিয়ে তৈরি করা যায় নানা স্বাদের পিঠাও। আবার সুজি দিয়ে তৈরি করা যায় চমৎকার স্বাদের সব মিষ্টি। আজ চলুন জেনে নেয়া যাক সুজি দিয়ে চমচম তৈরির রেসিপি-

উপকরণ:
সুজি- ১/২ কাপ
তরল ঘন দুধ- ১ কাপ
চিনি- ১ টেবিল চামচ
ঘি-১ টেবিল চামচ
ডিম- ১ টি
তেল- ভাজার জন্য।

সিরার জন্য:
চিনি- ১ কাপ
পানি- ২ কাপ
দারুচিনি- ২ টি।

প্রণালি:
একটি পাতিলে দুধ দিতে হবে। দুধ বলক আসলে চিনি, ঘি, সুজি দিয়ে একটু নরম ময়ান দিতে হবে। ঠান্ডা হলে ফেটানো ডিম অল্প অল্প করে দিয়ে ভালোভাবে সুজিকে ময়ান দিতে হবে। এরপর ময়ানটাকে হাতে একটু ঘি/তৈল নিয়ে চমচমের শেপ দিতে হবে।

একটি গভীর প্যানে ডুবো তেলে হালকা আঁচে ভাজতে হবে। ভাজা হয়ে গেলে গরম সিরায় ৩০ মিনিট ভিজিয়ে রাখতে হবে। পরে সিরা থেকে তুলে মাওয়ায় গড়িয়ে পরিবেশন করুন।

এ জাতীয় আরও খবর

রাষ্ট্রায়ত্ত ৩ ব্যাংকে নতুন এমডি

‘জেলার ২’ ১১ দিনেই ৭০০ কোটি আয়

ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু, ভর্তি ২২১৮

আকামার মেয়াদ শেষ হলেও সৌদিতে প্রবেশের সুযোগ পাবেন প্রবাসীরা

ক্রসফায়ার নিয়ে আইজিপির বক্তব্য প্রত্যাহার এবং তাকে অপসারণের দাবি টিআইবির

৭ নভেম্বর সারা দেশে র‍্যালি করবে বিএনপি

আইজিপিকে বক্তব্য প্রত্যাহার করে ক্ষমা চাইতে হবে

ধ্বংসস্তূপের মধ্য থেকে অর্থনৈতিক পুনর্গঠনে কাজ চলছে : হুইপ দুলু

‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপির বক্তব্যের যে ব্যাখ্যা দিলো পুলিশ সদর দপ্তর

মানবতাবিরোধী অপরাধ: প্রথমবার বিচারের মুখোমুখি হচ্ছেন মির্জা আজম-আমু-শাজাহান

চার দিনের সফরে জাপান পৌঁছেছেন প্রধানমন্ত্রী

গোলাপি আভায় জয়া আহসান