সেন্ট্রাল রেসিডেন্সিয়াল স্কুল এন্ড কলেজের বার্ষিকী ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

Residentডেস্ক রির্পোট : জেলা পরিষদের প্রশাসক,সাবেক গণপরিষদ সদস্য আলহাজ্ব এডঃ সৈয়দ এ,কে এম এমদাদুল বারী বলেছেন বর্তমান সরকার শিক্ষার গুনগত মান ও অবকাঠামোগত  উন্নয়নে বাস্তবাযন করছে। ডিজিটাল বাংলাদেশ প্রতিষ্ঠার লক্ষ্যে বর্তমান সরকার ৩ হাজারেরও অধিক শিক্ষা প্রতিষ্ঠানে কম্পিউটার ল্যাব ও ২ হাজারেরও অধিক মাল্টিমিডিয়া ক্লাশ রুম স্থাপন করেছে। পর্যায়ক্রমে সকল বিদ্যালয়ে উক্ত কার্যক্রম বাস্তবায়ন করবে। তিনি এ জন্য বর্তমান শিক্ষা বান্ধব সরকারের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানান এবং তাঁর যোগ্য নেতৃত্বে এদেশ শিক্ষা ক্ষেত্রে আরো সমৃদ্ধ হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি গতকাল সকাল ১১ ঘটিকায় জেলা ঈদগাহ ময়দানে সেন্টাল রেসিডেন্সিয়াল স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, আলোচনা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে উপরোক্ত কথা বলেন। বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি শিক্ষানুরাগী আলহাজ্ব এড. মোহাম্মদ লোকমান হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার জাহিদুল ইসলাম, বিশেষ অতিথি জেলা প্রাথমিক শিক্ষা অফিসার সুব্রত কুমার বণিক, কথা সাহিত্যিক ও বৃহত্তর কুমিল্লা সমিতি,জেদ্দা সৌদি আরবের সাধারণ সম্পাদক আবুল বাশার বুলবুল, বসুন্ধরা হাসপাতালের চেয়ারম্যান  মামুন
খন্দকার। সহকারী শিক্ষক মোঃ সোলায়মান হোসেন জুয়েলের পরিচালনায়  অনুষ্ঠানে  স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের অধ্যক্ষ সাফায়েত খন্দকার বাপ্পী, আরো বক্তব্য রাখেন  জেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা এড. আব্দুল জাব্বার মামুন, সমাজ সেবক শাহ মোঃ শরীফ, ছাত্রনেতা ইলিয়াছ সরকার, সহকারী শিক্ষক দিলরুবা বেগম, আসমা হাকিম শান্তা, উর্মি আক্তার, ইয়ামুন খান প্রমুখ। ২৮ টি ইভেন্টে বিজয়ী ও কৃতি শিক্ষার্থীদের মধ্যে মেধা পুরস্কার বিতরণ করা হয়।  

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার