পীরগঞ্জে অসহায় কৃষকের ধান কেটে মাড়াই করে দিলো ছাত্রদল

news-image

রংপুর ব্যুরো : বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও রংপুর জেলা বিএনপির সভাপতি সাইফুল ইসলামের নির্দেশনায় পীরগঞ্জ উপজেলায় এক অসহায় কৃষকের একশো শতক জমির ধান কেটে মাড়াই করে দিয়েছে ছাত্রদলের নেতাকর্মীরা।

আজ রবিবার পীরগঞ্জ উপজেলার বড়দরগাহ ইউনিয়নের চাপাবাড়ি গ্রামের বর্গাচাষী ছামিউল ইসলাম মন্ডলের একশো শতক জমির ধান কেটে মাড়াই করে দিয়েছে ছাত্রদল নেতাকর্মীরা।
পীরগঞ্জ উপজেলা ও ঢাকা কলেজের ছাত্রদল নেতা মিলু সরকারের নেতৃত্বে উপজেলা ছাত্রদলের ৩০ সদস্যের একটি দল ওই কৃষকের ধান কাটা, মাড়াই ও গোলায় তুলে দেয়ার কাজে অংশ নেয়।

এবিষয়ে ছাত্রদল নেতা মিলূ সরকার বলেন, বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও রংপুর জেলা বিএনপির সভাপতি সাইফুল ইসলামের নির্দেশনায় ছাত্রদলের নেতাকর্মীরা করোনা সংকটকালীন সময়ে এক কৃষকের ধান কাটা ও মাড়াই করে দিয়েছে। ছাত্রদল সব সময় অসহায়, দুস্থ ও বঞ্চিত মানুষের পাশে ছিল। ভবিষ্যতে থাকবে।

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার