,

রংপুরে আইনজীবী আসাদুল হত্যায় জড়িতদের ফাঁসির দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ

news-image

রংপুর ব্যুরো : রংপুর জজ কোর্টের সিনিয়র আইনজীবী ও সাবেক এপিপি আসাদুল হককে নির্মমভাবে হত্যার প্রতিবাদ জানিয়েছে রংপুরআইনজীবী সমিতি। এই হত্যাকা-ে জড়িত অপরাধীদের দ্রুত গ্রেফতার করাসহ সর্বোচ্চ শাস্তি ফাঁসির দাবি জানিয়েছেন আইনজীবি নেতারা।আজ রবিবার দুপুরে রংপুর নগরীর কাচারি বাজার চত্বরে অনুষ্ঠিত মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ থেকে এ দাবি জানানো হয়।

রংপুর জেলা আইনজীবী সমিতির সভাপতি পিপি আব্দুল মালেকের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন সমিতির সাধারণ সম্পাদক আব্দুল হক প্রামাণিক, রংপুর আইন কলেজের অধ্যক্ষ সাজেদ হোসেন তাতা, সমিতির সদস্য রফিকুল ইসলাম মুকুল প্রমুখ। মানববন্ধনে আইনজীবী সমিতির সদস্যরা ছাড়াও শিক্ষানবিশ আইনজীবী ও সহায়করা অংশ নেন।
সমাবেশে বক্তারা বলেন, দিনে দুপুরে আইনজীবী আসাদুল হককে তার বাড়িতে ঢুকে ছুরিকাঘাত ও গলাকেটে হত্যার ঘটনা প্রমাণ করে দেশের আইনজীবীরা সুরক্ষিত নয়। আইনজীবীদের সুরক্ষার প্রয়োজন আছে।

একই সাথে এই হত্যাকা-ে জড়িত রতন মিয়াসহ পলাতক অন্য আসামিদেরকে দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় দৃষ্টান্ত মূলক শাস্তি নিশ্চিত করতে হবে। এ সময় দেশের আইনজীবীদের স্বার্থে ‘আইনজীবী সুরক্ষা আইন’ প্রণয়নে সরকার প্রধানসহ সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান আইনজীবী নেতারা।

উল্লেখ্য, গত শুক্রবার দুপুরে নগরীর মর্ডাণ বারো আউলিয়া গ্রামের নিজ বাড়িতে চোরের হাতে খুন হন আইনজীবী আসাদুল হক। ওই ঘটনায় গ্রেফতার হওয়া যুবক রতন মিয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে হত্যার দায় স্বীকার করেছেন। চুরি করা দেখে ফেলায় এবং নাম ধরে ডাক দেওয়ায় আইনজীবী আসাদুল হককে গলাকেটে হত্যা করে রতন ও তার সহযোগী।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা