সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

কীভাবে চিনবেন আসল জিরা?

news-image

লাইফস্টাইল ডেস্ক : জিরার নামে আমরা সস্তা দামের মৌরি, সলুক ও ক্যারাওয়ে খাচ্ছি! জিরাতে ভেজালের পরিমাণটা একটু বেশিই থাকে। এটি রোদে শুকিয়ে বিক্রি করা হয় বলে নির্যাস বের করে নিলেও বোঝা যায় না। এক্ষেত্রে পরখ করতে হয় জিরার স্বাদ ও গন্ধ। দু’একটি জিরা মুখে দিয়ে চিবিয়ে দেখুন। আসল জিরা হলে এর স্বাদ হবে ঝাঁঝালো ও গন্ধ হবে তীব্র।

সলুক বা ডিল সীড
সলুক দেখতে অবিকল চিকন জিরার মতোই। ইহাকে ইংরেজিতে ডিল সিড বলে। সাধারণত যে কোনো মানুষ এসব বীজকে চিকন জিরা হিসেবেই চিনে। কিন্তু ডিল সিড এক শ্রেণির তৈল বীজ যা, আয়ুর্বেদিক ওষুধ তৈরিতে ব্যবহৃত হওয়ায় ডিল সিডের চাহিদা রয়েছে বাংলাদেশে। সলুকের বীজে সুগন্ধি আছে কিন্তু ঝাঁঝালো ও গন্ধ তেমন তীব্র নই। সলুকের দাম জিরার তিন ভাগের একভাগ।

মৌরি
মসলার জগতে মৌরি একটি প্রসিদ্ধ নাম। মৌরির ইংরেজি নামঃ Fennel। হোটেল- রেস্তোরাঁয় খাবারের পর বাটিতে করে সুগন্ধিযুক্ত এই মৌরি বা মিষ্টি জিরা পরিবেশন করা হয়। আন্তর্জাতিক বাজারে বুকিং রেট জিরার তিন ভাগের একভাগ।

ক্যারাওয়ে
‘ক্যারাওয়ে’ দেখতে রান্নার অনন্য উপকরণ চিকন জিরার মতোই। বাজারে ‘চিকন জিরা’ হিসেবে বিক্রি হচ্ছে মিশর থেকে আসা ‘ক্যারাওয়ে’। মসলা গবেষকদের মতে, দেখতে একই রকম হওয়ায় এক শ্রেণির অসাধু ব্যবসায়ী ক্যারাওয়ে আমদানি করে চিকন জিরার সাথে মিশিয়ে বিক্রি করছেন। পাশাপাশি চিকন জিরা হিসেবে ব্যবহারের কারণে রসনার সত্যিকারের স্বাদও বদলে যাচ্ছে।

আন্তর্জাতিক বাজারে বুকিং রেট খুবই কম হওয়ায় সেই সুযোগে কম দামের ডিল সীড ও ক্যারাওয়ে আমদানি করছে অসাধু চক্র তারপর চিকন জিরার সাথে মিশিয়ে বিক্রি করছে।

এক্সপার্ট ছাড়া চিকন জিরা চিনা, সাধারণ মানুষের পক্ষে খুবই কষ্টসাধ্য একটা ব্যাপার। কারণ এক অনুসন্ধানে উঠে এসেছে ৩০ কেজি চিকন জিরার বস্তার সাথে ডিল বা ক্যারাওয়ে সীড অনায়াসে মেশানো যায়।

তাই আমাদের ভেজালমুক্ত চিকন জিরা পেতে হলে দুটো পথ খোলা। হয়তো ব্র্যান্ডের ৩০ কেজির বস্তা কিনতে হবে না হয় সৎ উদ্যোক্তা থেকে নির্ভেজাল চিকন জিরা কিনতে হবে। সত্যিকারের রসনার স্বাদ পেতে হলে এছাড়াআমাদের আর কোন গতি নেই।

এ জাতীয় আরও খবর

‘রকস্টার’ অভিষেকের দৃশ্য নিজেই প্রকাশ করলেন মিথিলা

২৫ কোটি টাকা নিয়ে বিতর্ক: যা বললেন আসিফ ও হাসনাত

ঢাকা সিটি করপোরেশনের ৬ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ডিএসসিসি তিন দিনে অপসারণ করেছে ২৮,৪২৮ টন কোরবানির বর্জ্য

ঈদের ৭ দিনের ছুটি শেষে খুলছে অফিস কাল

ঈদ শেষে ঢাকায় ফিরতে শুরু করেছেন যাত্রীরা

দেশে আবার বাড়ল স্বর্ণ-রুপার দাম

ইসরায়েলের প্রেসিডেন্ট হতে কেন রাজি হননি আইনস্টাইন

পশ্চিমবঙ্গে বাংলাদেশি সন্দেহে আটক প্রায় ৪০০

ট্রাম্প: ‘আমাদের ইরানে থাকা উচিত ছিল না’

নৌপথের ঐতিহ্য ফেরাতে কাজ করবে সরকার

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের ঠাঁই হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী