,

রংপুর সিটির কাউন্সিলরদের সাথে মেয়রের বিরোধ নিষ্পত্তি

news-image

রংপুর ব্যুরো : রংপুর সিটি করপোরেশনে (রসিক) টেন্ডার ড্রপ নিয়ে কাউন্সিলরদের সাথে মেয়রের বিরোধ মিটে গেছে। মেয়র ও কাউন্সিলরদের হৃদতাপূতা পূর্ণ আলোচনায় বিষয়টি সমাধান করা হয়েছে বলে জানিয়েছেন মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা ও একাধিক কাউন্সিলর।

এপ্রসঙ্গে মেয়র বলেন, একটি স্বার্থান্বেষি মহল অপপ্রচার চালিয়ে কাউন্সিলরদের ভুল বুঝিয়েছিল। কাউন্সিলররা তাদের ভুল বুঝতে পেরে আমার কাছে দুঃখ প্রকাশ করেছে। আমি এসময় কাউন্সিলরদের গুজব এবং অপপ্রচারে কান না দিয়ে সঠিকভাবে কাজ করার পরামর্শ দেই।

মেয়র বলেন, ওই দিনের ঘটনায় আমার ভাইযের সাথে কোন সংশ্লিষ্টতা নেই। আমার ভাই কিংবা আমার কোন লোকজন সিটি করপোরেশনে আসেনি। অথচ অপপ্রচার চালিয়ে আমাকে চ্যালেঞ্জ করা হয়েছে। আমিও কাউন্সিলরদের চ্যালেঞ্জ গ্রহণ করে অপেক্ষায় ছিলাম। কিন্তু কাউন্সিলররা নিজেদের ভুল বুঝতে পেরে দুঃখ প্রকাশ করেছে।
গত বৃহস্পতিবার দুপুরে সিটি করপোরেশন ভবনে দরপত্র জমা দেয়ার সময় এক কাউন্সিলরের সাথে হট্টগোল বাধে। এটি নিয়ে একটি মহল বিভিন্ন অপপ্রচারের চালায় এবং এনিয়ে মেয়র ও কাউন্সিলরদেও মাঝে দুরত্ব সৃষ্টি করার চেষ্টা করেন।

এবিষয়ে ২৭ নং ওয়ার্ড কাউন্সিলর হারুন অর রশিদ বলেন, ভুল তথ্যে মেয়রকে ভুল বুঝা হয়েছিল। আমরা নিজেদের ভুল বুঝতে পেরেছি। এবিষয়ে সুষ্ঠু সমাধান হয়েছে। দুই পক্ষই এখন শান্তিপূর্ণ অবস্থানে রয়েছে। আশা করি ভবিষ্যতে মেয়রের সাথে আর কোন অপ্রীতিকর ঘটনা ঘটবে না।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা