,

রংপুরে নিহত আইনজীবি আসাদুল হকের দু’দফা জানাযা: গ্রামের বাড়িতে দাফন সম্পন্ন

news-image

রংপুর ব্যুরো : রংপুর নগরীতে চুরি করতে গিয়ে ধরা পড়ে আসাদুল হক (৬০) নামে রংপুর জেলা ও দায়রা জজ আদালতের এক আইনজীবীকে ছুরিকাঘাতে হত্যা করেছে এক চোর। নিহত আসাদুল হক রংপুর জেলা আইনজীবি সমিতির সিনিয়র সদস্য ও সাবেক এপিপি এবং জাসদ ছাত্রলীগ ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা ছিলেন। এঘটনায় ঘাতক চোর রতন (২৭) কে আটক করেছে আরপিএমপি তাজহাট থানা পুলিশ। আটককৃত রতন ওই গ্রামের মৃত জাফর ড্রাইভারে ছেলে। গত শুক্রবার দুুপুর দেড়টার দিকে নগরীর ৩২ নং ওয়ার্ডের মর্ডাণ ধর্মদাস বারো আউলিয়া এলাকার নিজ বাড়ি থেকে ওই আইনজীবীর লাশ উদ্ধার করা হয়। এঘটনায় নিহতের ছোট মেয়ে অংকন হক বাদি হয়ে তাজহাট থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

এদিকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিহত আইনজীবি আসাদুল হকের পোষ্ট মোটেম শেষে নগরীর ধর্মদাস বারো আউলিয়ায় প্রথম জানাযা অনুষ্ঠিত হয়। সেখানে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন রংপুর সিটি কর্পোরেশনের সাবেক ভারপ্রাপ্ত মেয়র, সাবেক কাউন্সিলর আবুল কাশেম চেয়ারম্যান, তাজহাট থানার ওসি শেখ রোকনুজ্জামান রোকন, রংপুর সদর উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক এ্যাডভোকেট ফিরোজ কবীর চৌধুরী গুনজন প্রমুখ। এসময় বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ, শিক্ষক বৃন্দ, আইনজীবিবৃন্দসহ স্থানীয়রা উপস্থিত ছিলেন। পরে নিহতের গ্রামের বাড়ি মিঠাপুকুর উপজেলার বালুয়া ছড়ান এলাকায় দ্বিতীয় জানাযা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

পুলিশ ও স্থনীয়রা জানান, নিহত আইনজীবীর দুই মেয়ে। বড় মেয়ে আশা হক অস্ট্রেলিয়া প্রবাসী। করোনা পরি¯ি’তিতে ছোট মেয়ে বগুড়া আজিজুল হক কলেজের শিক্ষার্থী অংকন হককে নিয়ে স্ত্রী সাবেরা হক শেফালী তাদের গ্রামের বাড়ি মিঠাপুকুর উপজেলার বালুয়া ছড়ান এলাকায় অব¯’ান করছিলেন। আর ধর্মদাস বারো আউলিয়ার ওই বাড়িতে আসাদুল হক একা থাকতেন। শুক্রবার বেলা দেড়টার দিকে চুরি করতে গিয়ে ধরা পড়েন রতন। এসময় আসাদুল হকের গলায় এবং পেটে ছুরিকাঘাত করে দেয়াল টপকে পালিয়ে যাওয়ার সময় স্বানীয়রা রতনকে আটক করে গণধোলাই দিয়ে পুলিশে খবর দেয়। পরে তাজহাট থানা পুলিশ ঘটনা¯’ল থেকে আইনজীবীর লাশ উদ্ধার করে।

এদিকেস্থানীয় একটি সূত্র জানায়, ঘাতক রতন একজন মাদকাসক্ত। সে ইয়াবা, হেরোয়িনসহ বিভিন্ন ধরনের নেশায় আসক্ত। সে এলাকায় নিয়মিত চুরি ছিনতাই করতো। তার নামে থানায় একাধিক অভিযোগ রয়েছে। এর আগেও আইনজীবি আসাদুল হকের বাড়িতে বেশ কয়েকবার চুরি করেছে। এনিয়ে স্বানীয়ভাবে শালিসও হয়েছিল।বিষয়টি নিশ্চিত করে আরপিএমপি তাজহাট থানার ওসি শেখ রোকনুজ্জামান বলেন, রতন নামে একজনকে আটক করা হয়েছে। কী কারণে এ হত্যাকা- এবং ঘটনার সঙ্গে আরও কেউ জডড়িত আছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ।

এদিকে ওই ঘটনার খবর পেয়ে রংপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (অপরাধ) শহীদুল্লাহ্ কাওছার, সহকারি কমিশনার জমির উদ্দিন, রংপুর বার সমিতির সভাপতি পিপি আব্দুল মালেক, সাধারণ সম্পাদক আব্দুল হক প্রামানিক ঘটনাস্থল পরিদর্শন করেন।
এ সময় পিপি আব্দুল মালেক এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বলেন, আমরা মর্মাহত এই হত্যাকা-ের ঘটনায়। আজ রোববার বার সমিতির সভা করে হত্যাকা-ের প্রতিবাদে কর্মসূচী ঘোষণা করা হবে।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা