,

সিলেটের রাতারগুলে ‘কালাগুল’ নিয়ে আসছেন তিশা!

ois-17-400x241বিনোদন প্রতিবেদক : দেশের একমাত্র জলাবন সিলেটের রাতারগুলে ‘কালাগুল’ টেলিফিল্মের শ্যুটিং করতে আসছেন অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা। আগামী ২৬ মার্চ থেকে রাতারগুলে তিশা অভিনীত এ টেলিফিল্মটির শ্যুটিং হবে বলে জানা গেছে। গতবছর রাতারগুলে তিশা অভিনীত ‘রাতারগুল’ টেলিফিল্মটির শ্যুটিং হয়েছিল। টেলিফিল্মটি গত ঈদুল আযহায় প্রচারিত হয়। সুমন আনোয়ারের পরিচালনায় টেলিফিল্মটি সবমহলেই প্রশংসিত হয়। একই মাত্রার স্বাদ নিয়ে এবার আসছে তিশার ‘কালাগুল’।
সিলেটের রাতারগুলে ‘কালাগুল’ টেলিফিল্মের শ্যুটিংয়ের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন নির্মাতা সুমন আনোয়ার। তিনি বলেন, ‘মূলত কালাগুল টেলিফিল্মটি রাতারগুল’র ট্রিলজি। রাতারগুল টেলিফিল্ম ব্যাপক সাড়া পাওয়ায় আমরা কালাগুল করার চিন্তা করি। কালাগুলে তিশার সাথে থাকবেন ইন্তেখাব দিনার, শহীদুল আলম সাচ্চু।’
সুমন আনোয়ার বলেন, ‘কালাগুল টেলিফিল্মটির কাহিনী আমার নিজেরই লেখা। একটি মেয়ের যাত্রাপথ, জীবনসংগ্রাম সাদৃশ্য নতুন করে তুলে ধরা হবে কালাগুল-এ।’
টেলিফিল্মপিট আগামী ঈদে বাংলাভিশনে প্রচারিত হওয়ার কথা রয়েছে। ২৬ মার্চ রাতারগুলে এসে পৌঁছাবে শ্যুটিং ইউনিট। ৩ এপ্রিল পর্যন্ত টানা শ্যুটিং হবে টেলিফিল্মটির।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ