,

আবারও মে মাস থেকে অভিনয়ে ফিরবেন তিন্নি

tinniবিনোদন প্রতিবেদক : বিগত কয়েক বছর ধরে টিভি নাটক, চলচ্চিত্র, টক শো, বিজ্ঞাপন এবং মিডিয়ার কোনো অনুষ্ঠানে দেখা যায়নি আলোচিত মডেল ও অভিনেত্রী শ্রাবস্তী দত্ত তিন্নিকে। তবে গত বছরের আগস্টে তিনি একটি রেডিও অনুষ্ঠানে অতিথি হয়ে এসেছিলেন।

এরই মাঝে বেশ কয়েকবার শোনা গেছে যে, তিন্নি আবারো অভিনয়ে ফিরছেন। কিন্তু শেষ পর্যন্ত তিনি আর ফিরেননি। এ বিষয়ে তিনি বাংলামেইলকে বলেন, ‌’সত্যি কথা বলতে কি আমি যে ধরণের কাজ করতে চাই সে ধরেনর কোনো কাজের প্রস্তাব পাই না। যেগুলো নাটকের প্রস্তাব আসে তা আমার পছন্দ হয় না। কাজের একটা মান থাকা তো দরকার। কেউ বলতে পারবে না আমি কখনো মানহীন কাজ করেছি।’

বাংলামেইলের সঙ্গে আলাপ কালে তিনি আরো জানান যে, আগামী মে মাস থেকে তিনি নিয়মিত অভিনয় করতে চান। তাই বর্তমানে নিজেকে প্রস্তুত করে নিচ্ছেন এ অভিনেত্রী।
তিনি বলেন, ‘অনেক দিনের একটা গ্যাপ তৈরি হয়েছে। একটু তো মানসিক এবং শারীরিক প্রস্তুতি নেওয়া প্রয়োজন। তবে আমি মে মাস থেকে পুরো দমে কাজ করতে চাই। এর মধ্যে নিজের ব্যক্তিগত কিছু কাজ গুছিয়ে নিচ্ছি।’

বলে রাখা ভালো, নেত্রকোনার এই অভিনেত্রী মডেলিং এর মাধ্যমে অভিনয়ে আসেন।  ২০০৪ সালে তিনি মিস বাংলাদেশ নির্বাচিত হয়েছিলেন। এরপর তিনি অসংখ্যা জনপ্রিয় টিভি নাটকে অভিনয় করেছেন। তার জনপ্রিয় বিজ্ঞাপনের মধ্যে সুন্দরীতমা বিজ্ঞাপনটি ছিল অন্যতম। এটি নির্মাণ করেছিলেন মোস্তফা সরয়ার ফারুকী। নূরুল আলম আতিকের ‘ডুবসাঁতার’, মোস্তফা সরয়ার ফারুকীর ‘মেড ইন বাংলাদেশ’ এবং সোহানুর রহমান সোহানের ‘সে আমার মন কেড়েছে’ চলচ্চিত্রগুলোতেও অভিনয় করেছন তিনি। তিন্নি আবার অভিনয়ে নিয়মিত হোক এটা মিডিয়ার সকলের প্রত্যাশা।

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা