,

ইয়েমেনে বোমা হামলায় বহু হতাহত, হাসপাতালগুলোতে রক্তের জন্য হাহাকার

yemen_houthi_attacked_0আন্তর্জাতিক ডেস্ক : ইয়েমেনের দুটি মসজিদে আত্মঘাতী বোমা হামলায় অন্তত ১৪২ জন নিহত ও বহু লোক আহত হওয়ার পর রাজধানীর হাসপাতালগুলোতে শুরু হয়েছে রক্তের জন্য হাহাকার।

হামলার পরপরই শহরের হাসপাতালগুলোতে আহতদের ভিড় জমে। চিকিৎসা দিতে গিয়ে হাসপাতালগুলোতে এখন রক্তের জন্য হাহাকার চলছে বলে জানিয়েছেন হুতিদের একজন নেতা লাওয়াই আল-শামি। তিনি জানান, একজন আত্মঘাতী বোমা হামলাকারী নিজের বিস্ফোরণ ঘটিয়ে দেবার পর, মানুষ যখন সেটি নিয়েই হতভম্ব, তখন সেই সুযোগে দ্বিতীয় হামলাকারী মসজিদের ভেতরে প্রবেশ করে।

অন্যদিকে, আল-কায়েদার সাথে সম্পৃক্ত যোদ্ধারা ইয়েমেনের দক্ষিণাঞ্চলের আল-হুতা শহরের নিয়ন্ত্রণ নিয়েছে বলে জানা যাচ্ছে। ইয়েমেনের মসজিদে হামলার দায় স্বীকার করে নিজেদের টুইটার অ্যাকাউন্টে এক বার্তা দিয়েছে ইসলামিক স্টেট। যদি, তাদের এই দাবী সত্য হয়, তাহলে ইয়েমেনে এটিই হবে ইসলামিক স্টেট-এর প্রথম কোনও হামলা।

শরীরের সঙ্গে বিস্ফোরক পেঁচিয়ে নিরাপত্তারক্ষীদের চোখ ফাঁকি দিয়ে ইয়েমেনের রাজধানী সানা’র দুইটি মসজিদে ঢুকে বিস্ফোরণ ঘটায় ৪ জন আত্মঘাতী। বদর ও আল-হাশুশ নামে যে মসজিদ দু’টোতে হামলা করা হয়েছে সেগুলো ছিল ‘হুতি’ নামে পরিচিত, শিয়া মুসলিম বিদ্রোহী জনগোষ্ঠীর প্রার্থনা স্থল।

শুক্রবারের জুম্মা নামাজের সময় চালানো এই হামলায় হুতি গোষ্ঠীর অন্যতম ধর্মীয় নেতা আল-মুরতাদা বিন জায়েদ আল-মাহাতওয়ারি নিহত হয়েছেন। অন্য আরেকজন আত্মঘাতী ইয়েমেনের উত্তরের শহর সাদা’র একটি মসজিদকে লক্ষ করে বোমা হামলা করলেও সেখানে শুধু ওই আত্মঘাতীই নিহত হয়েছেন।

ইয়েমেন আল-কায়েদার শক্তিশালী ঘাঁটি হিসেবে পরিচিত। তবে, সম্প্রতি সেখানে ইসলামিক স্টেট-ও আধিপত্য বিস্তার করতে শুরু করেছে। গত নভেম্বরে ইয়েমেনে একটি শাখা চালু করেছে ইসলামিক স্টেট।

এ জাতীয় আরও খবর

এবার গুলশানের এডিসিসহ চার কর্মকর্তাকে বদলি

নতুন পে-স্কেলের সুবিধা পাবেন না যারা

আল্লাহর কসম, এই দাবিগুলো দলের নয়, জনগণের: জামায়াত আমির

ডেঙ্গুর থাবা সারাদেশে, রেহাই পাচ্ছে না শিশুরাও

মুন্সীগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৪

প্রয়োজনে জীবন দেব, দাবি আদায় না করে ঘরে ফিরব না : শফিকুর রহমান

রাজধানীতে ৩ বাসে আগুন

অপ্রতিম হত্যা: সিসিটিভির সূত্রে ৩ জন আটক

এসডিজি অর্জনে বিশ্বনেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের