বিজয়নগরে ভারতীয় বিয়ারসহ মাদক দ্রব্য উদ্ধার করেছে র্যাব সদস্যরা
বিশেষ প্রতিনিধি :: ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে ভারতীয় বিয়ার, হোয়াইট ম্যাজিক টেংগু উদ্ধার করেছে র্যব-১৪ এর ভৈরব ক্যাম্পের সদস্যরা। গত বৃহষ্পতিবার রাত ৭টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে র্যাবে-১৪ এর ভৈরব ক্যাম্পের স্কোয়াড অফিসার আবু সাইদের নেতৃত্বে র্যাব সদস্যরা দুলালপুর গ্রামে অভিযান চালায়। এসময় সড়কের উপর পরিত্যক্ত অবস্থায় ভারতীয় ৬০ বোতল বিয়ার ও ৪৮ বোতল হোয়াইট ম্যাজিক টেংগু উদ্ধার করে। তবে এসময় কাউকে গ্রেফতার করতে সক্ষম হয়নি। উদ্ধারকৃত মাদকদ্রব্যের মূল্য প্রায় ৫০ হাজার টাকা বলে র্যাব সদস্যরা জানায়। এ ঘটনায় বিজয়নগর থানায় মামলা হয়েছে।











