‘স্বামীকে ফিরে পেতে প্রধানমন্ত্রীর নির্দেশের অপেক্ষায় আছি

9132_1ডেস্ক রির্পোট : বিএনপির যুগ্ম-মহাসচিব সালাহ উদ্দিন আহমেদকে ফিরে পেতে প্রধানমন্ত্রীর নির্দেশের অপেক্ষায় রয়েছেন বলে জানিয়েছেন তার স্ত্রী হাসিনা আহমেদ। শুক্রবার বেলা পৌনে ১২টায় রাজধানীর গুলশান-২ নম্বরের নিজ বাসভবনে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। হাসিনা আহমেদ বলেন, ‘আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা আমার স্বামীকে তুলে নিয়ে গেছে এটা নিশ্চিত। রাত্রে ওখানে ছেলেরা খেলা করছিল। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাকে তুলে নিয়ে গেছে এটি আশ পাশের লোকেরা দেখেছে। জনসমক্ষে এরকম একজন মানুষকে তুলে নিয়ে যাবে এবং পরে তা অস্বীকার করবে- এতে আমরা হতাশ।’ গাইবান্ধার চরে সালাহ উদ্দিনকে খুঁজতে আইন-শৃঙ্খলা রাকারী বাহিনীর অনুসন্ধান প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সাবেক এই এমপি বলেন, ‘তিনি নিজ থেকে কোথাও গেলে আমার সঙ্গে যোগাযোগ হতো। এভাবে মানুষকে ধোঁকা দেয়া ঠিক না।’ 

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার