শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

জিভে জল আনা তুলসীর বড়া

news-image

লাইফস্টাইল ডেস্ক : তুলসীপাতার গুণের কথা আমরা সবাই জানি। ইফতারে তুলসীপাতা ও মাছের মিশ্রণে তৈরি করতে পারেন তুলসীর বড়া।

যেভাবে তৈরি করবেন

উপকরণ

৬০০ গ্রাম নদীর টাটকা মাছ, ১০০ গ্রাম তুলসীপাতা বাটা, ১৫ গ্রাম জোয়ান, ১০০ গ্রাম আদা-রসুন বাটা, ৫০ গ্রাম কাঁচা লংকা বাটা, ৪০ গ্রাম গুঁড়ো গরম মসলা।

১০ গ্রাম এলাচ গুঁড়ো, ২০০ গ্রাম দই, ৫০ গ্রাম ক্রিম, লবণ স্বাদানুসারে, ৫০ মিলি সরষের তেল, ১০ গ্রাম কসরি মেথি, ১০ গ্রাম মিলি লেবুর রস।
যেভাবে তৈরি করবেন

টাটকা মাছ খুব ভালোভাবে পরিষ্কার করে টুকরো করে কেটে নিন। লবণ, আদা-রসুন বাটা ও লেবুর রস মাখিয়ে ৩০ মিনিট রেখে দিন। সব মসলা ও দই মাখিয়ে নিন। এবার মাছের টুকরো এক ঘণ্টা ম্যারিনেট করে রাখুন।

মাটির চুলায় ৮ থেকে ৫ ইঞ্চি নিচে একটা শিকের ট্রেতে সাজিয়ে ৭ থেকে ১০ মিনিট মাছের টুকরোগুলো ঝলসে নিন।

চুলা থেকে বার করে ১০ মিনিট রেখে দিন। প্রয়োজনে আরও ঝলসে নিতে পারেন, যতক্ষণ না গাঢ় সোনালি রঙ হচ্ছে। চুলা থেকে বার করে লেবুর রস মাখিয়ে নিন।

এবার পুদিনার চাটনির সঙ্গে গরম গরম পরিবেশন করুন।

আর মাটির চুলা ব্যবহার না করলে ডুবো তেলে ভেজে নিতে পারেন।

এ জাতীয় আরও খবর

গ্যাস সংকটে সিএনজি ফিলিং স্টেশনে দীর্ঘ লাইন, বিপাকে চালকরা

দুই দফা বাড়ার পর স্বর্ণের দামে বড় পতন

রাষ্ট্রপতি সাহাবুদ্দিন আজ পদত্যাগ করছেন

আলুর নাগেট তৈরির রেসিপি জেনে নিন

ভালোবাসা পেলাম, এবার তার যোগ্য হওয়ার পালা : ফারিয়া

অবশেষে অনশন ভাঙলেন সোনাম ওয়াংচুক

ফ্ল্যাট থেকে গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

মাংস, ডিম ও ব্রয়লারের দাম স্থিতিশীল থাকলেও বেড়েছে মাছের দাম

নয়াদিল্লিতে বিক্ষোভ : শিক্ষা সচিবকে অপসারণ করল ভারত

বাংলাদেশসহ ৬০ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ

বাগেরহাটে খানজাহান আলী মিশনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

নারীদের আত্মনির্ভরশীল করতে সমবায় সমিতির উদ্যোগ