শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ইফতারে স্বাস্থ্যকর পেঁপে-কলার স্মুদি রাখুন

news-image

অনলাইন ডেস্ক : এক আশ্চর্যজনক স্বাস্থ্যকর পানীয় পেঁপে কলার স্মুদি, যা গরমে আপনাকে স্বস্তি দেবে। তাছাড়া মৌসুমের এই সময়ে সবচেয়ে বেশি রোগবালাই দেখা দেয়। এই সময়ে ভিটামিন সি সমৃদ্ধ খাবার শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। আর সারাদিন রোজা রাখার পর শরীর সতেজ করার পাশাপাশি বাড়তি পুষ্টি যোগাবে পেঁপে ও কলার স্মুদি।

এই স্মুদি ভিটামিন সি এবং অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ। উভয়েই রোগ প্রতিরোধ ক্ষমতা জোরদার করে ও শরীর সুস্থ রাখে। হজমশক্তি বাড়ায় আর শরীরের প্রয়োজনীয় পুষ্টিও মেটায়। পেঁপেতে প্রচুর পরিমাণ আঁশ, ভিটামিন সি ও অ্যান্টি-অক্সিডেন্ট আছে। আর কলাতে কোলিনসহ সব ধরনের ভিটামিন বি আছে। চলুন দেখি কীভাবে বানাবেন পেঁপে-কলার স্মুদি।

উপকরণ :

পেঁপে- ১ কাপ (চৌকো করে কাটা), কলা- ১টি (কাটা), টক দই (দেড় কাপের চেয়ে কিছুটা কম), সূর্যমুখী বীজ – ১ চা চামচ, আখরোট- ২ চা চামচ (গুঁড়ো করা), ডুমুর – ১ থেকে ২ চা চামচ (কাটা), মধু / ম্যাপেল সিরাপ- স্বাদ অনুযায়ী।

যেভাবে তৈরি করবেন :

পেঁপে এবং কলা ব্লেন্ড করে নিন। এরপর দই এবং মধু/ ম্যাপেল সিরাপ দিয়ে আবার মেশান। গ্লাসে স্মুদি ঢেলে আখরোট, সূর্যমুখী বীজ এবং ডুমুর দিয়ে সাজিয়ে নিন। চাইলে অন্য ড্রাই ফ্রুট দিয়েও সাজাতে পারেন।

এ জাতীয় আরও খবর

গ্যাস সংকটে সিএনজি ফিলিং স্টেশনে দীর্ঘ লাইন, বিপাকে চালকরা

দুই দফা বাড়ার পর স্বর্ণের দামে বড় পতন

রাষ্ট্রপতি সাহাবুদ্দিন আজ পদত্যাগ করছেন

আলুর নাগেট তৈরির রেসিপি জেনে নিন

ভালোবাসা পেলাম, এবার তার যোগ্য হওয়ার পালা : ফারিয়া

অবশেষে অনশন ভাঙলেন সোনাম ওয়াংচুক

ফ্ল্যাট থেকে গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

মাংস, ডিম ও ব্রয়লারের দাম স্থিতিশীল থাকলেও বেড়েছে মাছের দাম

নয়াদিল্লিতে বিক্ষোভ : শিক্ষা সচিবকে অপসারণ করল ভারত

বাংলাদেশসহ ৬০ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ

বাগেরহাটে খানজাহান আলী মিশনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

নারীদের আত্মনির্ভরশীল করতে সমবায় সমিতির উদ্যোগ