বিতর্কিত সিদ্ধান্তের প্রতিবাদে আপিল করবে বাংলাদেশ

kamal lotasম্যাচটা বাংলাদেশ হেরেছে ১০৯ রানে। শেষ হয়েছে বাংলাদেশের বিশ্বকাপ। কিন্তু মেলবোর্নের ২২ গজের লড়াইয়ে নগ্ন আম্পায়ারিংয়ের শিকার হয়েছে বাংলাদেশ। বিতর্কিত এসব আম্পায়ারিংয়ের কারণে আইসিসিতে আপিল করবে বাংলাদেশ। মেলবোর্নে কয়েকটি বেসরকারি টিভিকে এমনটাই জানিয়েছেন আইসিসি সভাপতি আহম মুস্তফা কামাল । ন্যাক্কারজনক সব সিদ্ধান্তের প্রতিবাদে প্রয়োজনে আইসিসির সভাপতি পদ থেকে পদত্যাগের সিদ্ধান্ত নিবেন বলেও সাংবাদিকদের জানান লোটাস কামাল।
ম্যাচের দুই অন ফিল্ড আম্পায়ার ইংল্যান্ডের ইয়ান গোল্ড ও পাকিস্তানের আলিম দারের বিতর্কিত সিদ্ধান্তে গোটা ম্যাচ জুড়েই ভুগেছে বাংলাদেশ। এমনকি তৃতীয় আম্পায়ার স্টিভ ডেভিসও খলনায়কের ভূমিকায় অবতীর্ণ হয়েছিলেন।
ভারতের প্রতি তাদের পক্ষপাতমূলক আচরণ পুড়িয়েছে কোটি টাইগার ভক্তের অন্তর। সেই ভক্তদের পাশে দাঁড়ালেন আইসিসি সভাপতি লোটাস কামাল।

এ জাতীয় আরও খবর

হামজা-ফারহান ম্যাজিকে বড় জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন বাংলাদেশ

জুলাই সমন্বয়ক হাসিবের ওপর হামলা, থানায় মামলা

নতুন সিনেমায় একসঙ্গে জয়া ও শ্রাবন্তী

জামায়াতের নীরবতা নিয়ে প্রশ্ন তুললেন আবু হানিফ

আবারও কমল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার টাকা

মোটরসাইকেলের সামনের নম্বরপ্লেটের সময় বাড়াল বিআরটিএ

দুই মাসের সর্বনিম্ন থেকে বাড়ল বিশ্ববাজারে তেলের দাম

গাবতলীতে বাসচাপায় দুই নারী নিহত

কুবি ছাত্রী ও তাঁর মাকে হত্যায় মোবারকের মৃত্যুদণ্ড

কলকাতা বিমানবন্দরে এয়ার ইন্ডিয়ার ফ্লাইটে ছিনতাইয়ের হুমকি

বেনাপোলে ভ্রমণ কর জালিয়াতি, আটক ৭ ভারতীয়

চিকিৎসা শেষে আবার কারাগারে ইমরান খান