রংপুর নগরীতে জেলা বিএনপি সভাপতি সাইফুলের পক্ষে ইফতার বিতরণ
রংপুর ব্যুরো : রংপুর নগরীতে বিএনপি চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে রংপুর জেলা বিএনপি’র সভাপতি, রংপুরের মাটি ও মানুষের নেতা, ছাত্রনেতা থেকে জননেতা হওয়া অগ্রপথিক, জাতির এই চরম ক্লান্তিলগ্নে মানবতার এক ফেরিওয়ালা সাইফুল ইসলামের পক্ষ থেকে আজ রবিবার সন্ধ্যায় রংপুর নগরীর কেন্দ্রীয় বাস টার্মিনাল, বাবুখাঁ, বানিয়াপাড়ায় মহামারী করোনায় কর্মহীন হয়ে পড়া মোট ২০০ অসহায় মানুষের মাঝে রান্না করা খাবারসহ ইফতার বিতরন করা হয়।

এসময় উপস্থিত ছিলেন, কারমাইকেল বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি তাজুল ইসলাম লিমন, রংপুর জেলা মটর শ্রমিক ইউনিয়নের নির্বাচিত যুগ্ম-সাধারন সম্পাদক ও জেলা বিএনপি নেতা আসাদুজ্জামান বাবু, বিএনপি নেতা বেলাল হোসেন ও যুবদল নেতা সবুর মন্ডলসহ স্থানীয় বিএনপি ও সহযোগী অঙ্গসংগঠনের নেতাকর্মীরা ।
এর আগে মহারামী করোনার শুরু থেকে জননেতা সাইফুল ইসলাম নিজ উদ্দ্যোগে নিজ নির্বাচনী আসন রংপুরের পীরগঞ্জসহ জেলার বিভিন্ন উপজেলা ও পৌরসভায় করোনায় সচেতনামুলক লিফলেট বিতরন, মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার সহ ব্যাপক খাদ্য সামগ্র বিতরন অব্যাহত রেখেছেন।
এছাড়াও এতিম ও হাপেজ ছাত্রদের ঈদ উপহার হিসাবে পায়জামা-পাঞ্জাবী বিতরণ করেছেন।











