,

রংপুরে বোরো ধান-চাল সংগ্রহ অভিযান উদ্বোধন করলেন ডিসি

news-image

রংপুর ব্যুরো : অবশেষে রংপুরে শুরু হলো চলতি বছরের অভ্যন্তরীণ রোবো ধান-চাল সংগ্রহ অভিযান। আজ রবিবার দুপুরে রংপুর সদরের খাদ্য-গুদামে ফিতা কেটে ধান-চাল সংগ্রহ অভিযান কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক আসিব আহসান।

সদর উপজেলা খাদ্য গুদাম সূত্রে জানা যায়, চলতি বোরো মৌসুমে সদর ও সিটি করপোরেশন এলাকায় ৩৬ টাকা দরে ৪ হাজার ২৫৮ মেট্রিক টন সিদ্ধ চাল, ৩৫ টাকা দরে ১২৩ মেট্রিক টন আতপ চাল, ২৬ টাকা দরে ২ হাজার ৮৮৮ মেট্রিক টন ধান ও ২৮ টাকা দরে ২৬ মেট্রিক টন গম সংগ্রহ করা হবে। গম ব্যতিত ধান-চাল সংগ্রহ অভিযান চলবে আগষ্ট মাস পর্যন্ত।

এদিকে অভিযান কার্যক্রমের উদ্বোধন শেষে জেলা প্রশাসক আসিব আহসান বলেন, রংপুরে ধান-চালের যে লক্ষ্যমাত্রা রয়েছে তা নির্ধারিত সময়ের মধ্যেই সম্পন্ন করতে পারবো বলে আশা করছি। লক্ষ্যমাত্রা অনুযায়ী চাল সংগ্রহের জন্য মিলারদের সাথে চুক্তি হয়েছে। আশা করছি চুক্তি অনুযায়ী আমরা তাদের কাছ থেকে চাল পাবো।

এছাড়াও রংপুর সদর ও সিটি করপোরেশন এলাকায় কৃষকদের কাছ থেকে ধান সংগ্রহ লটারির মাধ্যমে হবে। দেশের যে ১৬টি উপজেলায় ডিজিটাল পদ্ধতিতে ধান সংগ্রহ হবে, তার মধ্যে রংপুর সদর উপজেলা রয়েছে। এ উপজেলায় দ্রুতই ধান সংগ্রহের কার্যক্রম শুরু হবে বলেও ডিসি জানান।

এ সময় রংপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসরাত সাদিয়া সুমী, জেলা খাদ্য নিয়ন্ত্রক আব্দুল কাদের, কৃষি স¤প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক ড. সরওয়ারুল হক, রংপুর সদর খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আরিফ হোসেনসহ জেলা-উপজেলার মিল মালিক সমিতির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, সরকারি নির্দেশনা অনুযায়ী ২৬ এপ্রিল থেকে সারাদেশে রোবো মৌসুমের ধান-চাল সংগ্রহ অভিযান শুরুর কথা ছিল। কিন্তু কৃষকের তালিকা প্রস্তুুতকরণসহ বিভিন্ন কারণে বিলম্ব হওয়াতে রংপুরে নির্ধারিত তারিখের ২১ দিন পর এই কার্যক্রম শুরু হলো।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা