,

রংপুরে চোলাই মদের বিষক্রিয়ায় দুই মাদকাসক্তের মুত্যু

news-image

রংপুর ব্যুরো : রংপুরের মিঠাপুকুরে বিষাক্ত চোলাই মদ পান করে বিষক্রিয়ায় দুই মাদকসেবীর মৃত্যুর খবর পাওয়া গেছে। শনিবার রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় একজনের মৃত্যু হয়। অন্যজন গতকাল শুক্রবার রাতে মদ সেবনের পর ঘটনাস্থলেই মারা যান।

নিহত দুজন হলেন, উপজেলার কাফ্রিখাল ইউনিয়নের যাদবপুর গ্রামের মৃত রফিকুল ইসলামের ছেলে আবদুস সামাদ (৫৫) ও একই ইউনিয়নের খোর্দ্দ মহদীপুর গ্রামের হাকিম মিয়া ছেলে মোকছেদুল ইসলাম (৩৭)। মদ সেবনে আনছার আলী (৬৫) নামে অপর একজনকে গুরুতর অসুস্থ অবস্থায় রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

কাফ্রিখাল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহমুদুল হাসান জানান, ওই তিনজন প্রায় সময় মাদক সেবন করে এলাকায় মাতলামি করত। তাদের অত্যাচারে মানুষজন ছিল অতিষ্ঠ। শুক্রবার সন্ধ্যায় স্থানীয় কোমরগঞ্জ বাজারে তারা একসঙ্গে বসে চোলাই মদ সেবন করে। এর কিছুক্ষণ পরই তাদের শরীরে বিষক্রিয়া শুরু হয়। ঘটনাস্থলেই আবদুস সামাদ মারা যান। গুরুতর অসুস্থ অবস্থায় মোকছেদুল ও আনছারকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার সকালে মোকছেদুল মারা যান।

বিষয়টি নিশ্চিত করে মিঠাপুকুর থানা পুলিশের ওসি জাফর আলী বিশ্বাস বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বিষাক্ত চোলাই মদ খেয়ে তারা মারা গেছেন। এর মধ্যে শুক্রবার রাতে মারা যাওয়া সামাদকে পারিবারিক সম্মতিক্রমে দাফনের অনুমতি দেওয়া হয়েছে। শনিবার সকালে রংপুর মেডিকেল হাসপাতালে মারা যাওয়া মোকছেদুলের লাশ পোস্ট মর্টেম করা হয়েছে। বাদী না থাকায় মামলা দায়ের করা সম্ভব হচ্ছে না। তবে কেউ মামলা করলে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা