শনিবার, ১৮ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৩রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

স্ত্রী-সন্তানের গলাকাটা লাশের পাশেই ঝুলছে স্বামী

news-image

রংপুর প্রতিনিধি : রংপুরের গঙ্গাচড়ায় শিশুসহ একই পরিবারের তিন জনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার সকালে উপজেলার বড়বিল ইউনিয়নের বালাপাড়া গ্রামে নিজ বাড়ি থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়। নিহতরা হলেন হাফিজুল ইসলাম (৩০), তার স্ত্রী ফাতেমা বেগম (২৫) এবং তাদের দেড় বছরের মেয়ে হুমায়রা।

বড়বিল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আফজালুল হক রাজু জানান, সকালে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে গলাকাটা অবস্থায় বিছানায় ফাতেমা ও তার মেয়ের মরদেহ পড়ে থাকতে দেখা যায়। পাশেই ঝুলন্ত অবস্থায় হাফিজুলের মরদেহ ছিল। তার মরদেহ মাটিতে নামিয়ে রাখা হয়েছে।

তিনি বলেন, শুক্রবার দিবাগত রাতে কোনো এক সময় পারিবারিক বিরোধের জেরে স্বামী তার স্ত্রী ও শিশু সন্তানকে ধারালো কিছু একটা দিয়ে গলাকেটে হত্যার পর নিজে আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

গঙ্গাচড়া মডেল থানা পুলিশের ওসি সুশান্ত কুমার সরকার জানান, মরদেহগুলো ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। হত্যাকাণ্ডের বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

এ জাতীয় আরও খবর

৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা, ৮ নদীবন্দরে সতর্কতা

চট্টগ্রামের ‘গুয়াংজু বাজার’ রেয়াজুদ্দিন

ইরানে টানা সপ্তম রাতেও মার্কিন হামলা, পাল্টা যুদ্ধের হুঁশিয়ারি তেহরানের

বিয়ে শেষে ফেরার পথে মাইক্রোবাস খাদে, শিশুসহ নিহত ২

সংসারের ভার কাঁধে, কাজের আশায় নারীদের ভোরের অপেক্ষা

রক্তক্ষয়ী ১৮ জুলাই: সংঘর্ষ, আগুন আর ইন্টারনেট বিচ্ছিন্নতায় থমকে গিয়েছিল দেশ

‘পানি লাগবে পানি’—মুগ্ধের সেই ডাক আজও স্মৃতিতে, অপেক্ষা বিচারের

মুগ্ধর স্বপ্নের বাংলাদেশ এখনো দেখিনি: যমজ ভাই স্নিগ্ধ

কাশিমপুর মহিলা কারাগার থেকে বন্দি পালানো, ৭ জন বরখাস্ত

পটুয়াখালীর খামারে কোটি টাকার সাপের বিষ, বিক্রির পথ বন্ধ

মেসিকে ঘিরে স্পেনের বিশেষ পরিকল্পনা

কক্সবাজার সৈকতে টর্নেডো, আতঙ্কে ছুটলেন পর্যটকরা