,

সৌদির হিমঘরে লাশ জমছে বাংলাদেশিদের

news-image

নিউজ ডেস্ক : সৌদি আরবে করোনা ভাইরাস ও হৃদরোগে আক্রান্ত হয়ে প্রতিদিন প্রবাসী বাংলাদেশিদের মৃত্যুর সংখ্যা বাড়ছে। ফ্লাইট বন্ধ থাকায় বাংলাদেশিদের মরদেহ জমা হচ্ছে দেশটির বিভিন্ন হাসপাতালের হিমঘরে। পরিবারের সম্মতি না পাওয়ায় স্থানীয়ভাবে লাশগুলো দাফনও করা যাচ্ছে না।

এদিকে সৌদি আরবে মারা যাওয়া প্রবাসীর লাশ বাংলাদেশে পাঠানো হবে না বলে জানিয়েছে সৌদি সরকার। চলমান করোনা পরিস্থিতিতে দীর্ঘদিন ধরে বিমান চলাচল বন্ধ থাকায় হিমঘরে জায়গা হচ্ছে না। জেদ্দা বাংলাদেশ কনস্যুলেটের একটি সূত্র জানায়, করোনা পরিস্থিতিতে স্বাভাবিক মৃত্যুবরণকারী প্রবাসীদের লাশ স্থানীয়ভাবে দাফনের জন্য তাদের পরিবারের সঙ্গে যোগাযোগ অব্যাহত রয়েছে।

প্রতিবছর সৌদি আরবে সাধারণত প্রায় দুই হাজার বাংলাদেশি বিভিন্ন কারণে মারা যান। বর্তমানে করোনায় আক্রান্ত হয়ে এখন পর্যন্ত ৭৭ প্রবাসী বাংলাদেশির মৃত্যু হয়েছে। এর মধ্যে হৃদরোগেও মৃত্যু দিন দিন বেড়ে চলছে। সৌদি আরবের হাসপাতালের হিমঘরে লাশ রাখার জায়গা সঙ্কুলান হচ্ছে না। লাশগুলো স্থানীয়ভাবে দাফনের অনুমতি দিতে মৃতদের পরিবারের প্রতি অনুরোধ জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

দেশটির নিয়মানুযায়ী হাসপাতালের মর্গে একটি লাশ সর্বোচ্চ ৬০ দিন পর্যন্ত রাখা যায়। এ সময়ের মধ্যে লাশ দাফনের বিষয়ে কোনো সুরাহা না হলে দাফনের বিধান রয়েছে। বেওয়ারিশ লাশের ক্ষেত্রেও একই আইন। রিয়াদ বাংলাদেশ দূতাবাস ও জেদ্দার বাংলাদেশ কনস্যুলেট জানিয়েছে, যথাসময়ে পরিবারের প্রয়োজনীয় কাগজপত্র পাওয়া গেলে যথাযথভাবে লাশ দাফন করা সম্ভব হবে।

রিয়াদ বাংলাদেশ দূতাবাসের সূত্র জানায়, গত বছরও রিয়াদ বাংলাদেশ দূতাবাসের অধীক্ষেত্রাধীন এলাকায় মারা যাওয়া ৯৯৮ জনের মধ্যে ১১৩ জনের মৃতদেহ ছাড়া সবাইকে দেশে পাঠানোর ব্যবস্থা করা হয়েছিল। বাকি লাশগুলো পরিবারের আবেদনের ভিত্তিতে স্থানীয়ভাবে দাফন করা হয়। কিন্তু বর্তমান পরিস্থিতি একেবারেই আলাদা। তাই সব পরিবারকে পরিস্থিতি বিবেচনা করে দাফনের অনুমতি দিতে অনুরোধ জানিয়েছে দূতাবাস ও কনস্যুলেট জেনারেল জেদ্দা। লাশ সৌদি আরবে স্থানীয়ভাবে দাফন হলেও প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের পক্ষ থেকে তিন লাখ টাকার আর্থিক সহায়তা পাবে দেশে থাকা পরিবার।

রিয়াদ দূতাবাসের অনাপত্তি পত্র পেতে যেসব ডকুমেন্ট প্রয়োজন নমুনাসহ তার বিস্তারিত এই লিংকে- https://drive.google.comবাংলাদেশ কনস্যুলেট জেনারেল জেদ্দার অনাপত্তি পত্র পেতে যেসব ডকুমেন্ট প্রয়োজন নমুনাসহ তার বিস্তারিত এই লিংকে- https://drive.google.com

সৌদি আরবে কোনো বাংলাদেশি মারা গেলে করণীয় জানতে এবং খবর জানাতে রিয়াদ দূতাবাসে যোগাযোগের ঠিকানা- মোবাইল : +৯৬৬৫৭০২১২১৮০। জেদ্দা কনস্যুলেট মোবাইল :০ +৯৬৬৫৫৬২২১৮৫৮ +৯৬৬৫৩৩১৪৭৯১২।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা