,

আত্মগোপনে থাকা নেতাদের খোঁজার দায়িত্ব খালেদার

image_200455.hasan (2)ডেস্ক রির্পোট : আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, বিএনপির যেসব নেতারা আত্মগোপনে আছেন তাদের খুঁজে বের করার দায়িত্ব সরকারের নয়, এ দায়িত্ব বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার। আজ বৃহস্পতিবার সকালে জাতীয় প্রেসক্লাবের সমানে বাংলাদেশ স্বাধীনতা পরিষদ আয়োজিত ২০ দলীয় জোটের হরতাল, অবরোধ ও পেট্টলবোমা হামলা করে সাধারণ মানুষ হত্যার প্রতিবাদে এক সামাবেশে তিনি এ কথা বলেন।
বিএনপির অনেক সিনিয়র নেতা আত্মগোপনে আছেন উল্লেখ করে হাছান মাহমুদ বলেন, বিএনপির যুগ্ম মহাসচিব সালাহ উদ্দিন আত্মগোপনে থেকে বিবৃতি পাঠাতেন। সেই বিবৃতিতে খালেদা জিয়ার স্বাক্ষর থাকতো কি না তা নিয়ে সন্দেহ আছে। সালাহ উদ্দিন আত্মগোপনে থেকে আর বিবৃতি দিচ্ছেন না বলেই খালেদা জিয়া বলছেন সরকার তাকে গুম করেছে। তিনি বলেন, এখন বরকতুল্লাহ বুলুও আত্মগোপনে থেকে বিবৃতি দিয়ে যাচ্ছেন। যখন তিনি বিবৃতি দিতে অস্বীকার করবেন তখন খালেদা বলবেন বুলুকেও গুম করা হয়েছে। আসলে বিএনপি নেতাদের খুঁজে বের করার দায়িত্ব সরকারের নয়, খালেদা জিয়ার।
যুক্তরাষ্ট্রে জয়ের ওপর হামলা প্রসঙ্গে হাছান মাহমুদ বলেন, সজিব ওয়াজেদ জয়ের ওপর হামলার সঙ্গে যুক্তরাষ্ট্রে বিএনপির তিন সমর্থক অভিযুক্ত থাকায় তাদের কারাদণ্ড দিয়েছে সেখানকার আদালত। আর এ হামলায় বিএনপির এক কেন্দ্রীয় নেতা অর্থ দিয়ে সহযোগিতা করেছে। সময়মতো সরকার তার নাম প্রকাশ করবে। এ ছাড়াও এ ঘটনায় খালেদা ও তারেকেরও মদদ রয়েছে। বিএনপি এখন শুধু দেশেই নয় বিদেশেও ষড়যন্ত্র করছে।
খালেদা জিয়া এক সময় বলেছিলেন সংবিধানকে তিনি ডাস্টবিনে ফেলে দেবেন। অথচ তিনি এখন নিজেই রাজনীতির ডাস্টবিনে উপুর হয়ে পড়ে গেছেন বলেও মন্তব্য করেন সাবেক এই মন্ত্রী। সংগঠনের উপদেষ্টা হাসিবুর রহমান মানিকের সভাপতিত্বে আরো বক্তব্য দেন ঢাকা মহাগনর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাহে আলম মুরাদ, আওয়ামী লীগের উপকমিটির সহসম্পাদক অ্যাডভোকেট বলরাম পোদ্দার, এম এ করিম, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক অরুণ সরকার রানা প্রমুখ।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ