সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

রংপুরে বিপুল পরিমান নকল প্রসাধনি উদ্ধার : ৫০ হাজার টাকা জরিমানা

news-image

রংপুর ব্যুরো : রংপুর নগরীতে বিপুল পরিমান নকল প্রসাধনি উদ্ধার করা হয়েছে। এসময় ওইসব পণ্য প্রস্তুুত ও বাজারজাত করার অভিযোগে একজনকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। আজ সোমবার বিকেলে মহানগর ডিবি পুলিশ নগরীর পশ্চিম খাসবাগ থেকে এসব নকল পণ্য উদ্ধার করে।

ডিবি পুলিশ সূত্রে জানাগেছে, নগরীর খাসবাগের ময়েন উদ্দিনের পুত্র মিথুন সরকার এক বছরের বেশি সময় ধরে নকল প্রসাধনি তৈরী করে বাজারজাত করে আসছিল। আজ বিকেলে পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে মিথুন সরকারের বাসা ও ভাড়া গোডাউনে অভিযান চালায়। এসময় বিপুল পরিমান বিভিন্ন ব্যান্ডের পাউডার, ভ্যাসলিন, ফেসওয়াস, আতরসহ বিভিন্ন পণ্য উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য কয়েক লাখ টাকা। পরে ভ্রাম্যমান আদালত বসিয়ে ওই ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন আদালতের বিচারক জেলা নির্বাহী ম্যাজিস্টেট আফরিন জাহান।

রংপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার উত্তম প্রসাদ পাঠক জানান, ওই ব্যক্তি দীর্ঘ দিন থেকে নকল প্রসাধনি তৈরী করে বাজারজাত করে আসছিল। পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে নকল মালামাল উদ্ধার করে। যার আনুমানিক মূল্য কয়েক লাখ টাকা।

এ জাতীয় আরও খবর

‘রকস্টার’ অভিষেকের দৃশ্য নিজেই প্রকাশ করলেন মিথিলা

২৫ কোটি টাকা নিয়ে বিতর্ক: যা বললেন আসিফ ও হাসনাত

ঢাকা সিটি করপোরেশনের ৬ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ডিএসসিসি তিন দিনে অপসারণ করেছে ২৮,৪২৮ টন কোরবানির বর্জ্য

ঈদের ৭ দিনের ছুটি শেষে খুলছে অফিস কাল

ঈদ শেষে ঢাকায় ফিরতে শুরু করেছেন যাত্রীরা

দেশে আবার বাড়ল স্বর্ণ-রুপার দাম

ইসরায়েলের প্রেসিডেন্ট হতে কেন রাজি হননি আইনস্টাইন

পশ্চিমবঙ্গে বাংলাদেশি সন্দেহে আটক প্রায় ৪০০

ট্রাম্প: ‘আমাদের ইরানে থাকা উচিত ছিল না’

নৌপথের ঐতিহ্য ফেরাতে কাজ করবে সরকার

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের ঠাঁই হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী