,

রংপুরে কৃষকের এক একর জমির ধান কেটে দিলো কৃষকদল

news-image

রংপুর ব্যুরো : বিএনপি’র চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে এবং বিএনপি’র ভাইস চেয়ারম্যান ও কৃষক দলের আহবায়ক শামসুজ্জামান দুদু, ও কৃষক দলের সদস্য সচিব কৃষিবিদ হাসান জাফির তুহিন নির্দেশনায় করোনার দুর্দিনে ত্রাণ সহায়তা কার্যক্রম অব্যহত রাখার পাশাপাশি এবার অসহায় কৃষকের পাশে দাঁড়িয়েছে রংপুর মহানগর কৃষকদল।

গতকাল সোমবার সকালে রংপুর মহানগরীর ১২ নং ওয়ার্ডের চক ইসপপুর এলাকায় রংপুর মহানগর কৃষক দলের উদ্দ্যোগে অসহায় কৃষক আব্দুর সাত্তার ঘোতার এক একর জমির পাকা ধান কাটা ও মারাই করে দিলেন রংপুর মহানগর কৃষক দল শাহ্ নেওয়াজ রহমান লাবুর নেতৃত্বে। এসময় সিনিয়র যুগ্ম আহবায়ক ফিরোজ রহমান পিন্টু, যুগ্ম আহবায়র দিল মেরাজুল দুলু, মজিবর রহমান মাষ্টার, সদস্য আব্দুল মফিজ চাচা, নুর ইসলাম চাচা, বিভিন্ন ওয়ার্ড হতে আগত মোকলেছুর রহমান, আলমগীর হোসেন আনারুল ইসলাম, ফরিদুল ইসলাম, রানা মিয়া, গোলজার হোসেন, তুহিন মিয়া, আজাহার আলী, মাসুদ রানা, মনতাজুল ইসলাম প্রমুখ অংশ নেন।


এসময় রংপুর মহানগর কৃষক দল শাহ্ নেওয়াজ রহমান লাবু বলেন, বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে এবং বিএনপি’র ভাইস চেয়ারম্যান ও কৃষক দলের আহবায়ক শামসুজ্জামান দুদু ও কৃষক দলের সদস্য সচিব কৃষিবিদ হাসান জাফির তুহিন নির্দেশনায় আমরা অসহায় কৃষকের ধান কেটে ও মাড়াই করে দিচ্ছি। আমরা আজ সোমবার মহানগরীর ১২ নং ওয়ার্ডের চক ইসপপুর এলাকায় এই ধান টাকা কার্যক্রম শুরু করেছে। আমাদেরকে যেখানেই ডাকবে সেখানেই যাবো ছুটে। থাকবো কুষকের পাশে সবসময়।

কৃষক আব্দুর সাত্তার বলেন, হঠাৎ ঝড় বৃষ্টি হওয়াতে জমির পাকা ধান কাটা নিয়ে বেশ দুশ্চিন্তায় ছিলাম। আমার হাতে টাকাও ছিল না। এমন অভাবের এক একর জমির ধান কারা মাড়াই করতে অনেক টাকা লাগত। সেই খরচ করার মতো এখন আমার সামর্থ্য নেই। তাই আমি রংপুর মহানগর কৃষকদলের নেতা-কর্মীদের কাছে কৃতজ্ঞ।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা