বিভিন্ন দেশে ৪৯৮ বাংলাদেশির প্রাণ নিয়েছে করোনা

news-image

নিউজ ডেস্ক : বৈশ্বিক মহামারী করোনাভাইরাস পৃথিবীর প্রায় সব দেশ ও জনপদ গ্রাস করেছে। সেইসব দেশে প্রবাসী বাংলাদেশিরাও আক্রান্ত হচ্ছেন। এ পর্যন্ত মৃত্যু হয়েছে অন্তত ৪৯৮ জনের।

যুক্তরাষ্ট্রে এক দিনে আরও নয়জন বাংলাদেশি মারা গেছেন। এ নিয়ে দেশটিতে এখন পর্যন্ত ২৫০ জন বাংলাদেশি করোনাভাইরাসের সংক্রমণে মারা গেলেন। এ ছাড়া মধ্যপ্রাচ্যের দেশ কুয়েতে গত কয়েক দিনে করোনাভাইরাসের সংক্রমণে মারা গেছেন নয়জন বাংলাদেশি। এ নিয়ে কুয়েতে মারা গেলেন ১৭ জন বাংলাদেশি।

রোববার যুক্তরাষ্ট্রে প্রবাসী বাংলাদেশি এবং কুয়েতে বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তা ও প্রবাসী বাংলাদেশিদের কাছ থেকে এ তথ্য পাওয়া গেছে।

আজ পর্যন্ত ১৭ দেশে ৪৯৮ জন বাংলাদেশি করোনাভাইরাসের সংক্রমণে মারা গেছেন। তাঁদের মধ্যে যুক্তরাষ্ট্রে ২৫০ জন, যুক্তরাজ্যে ১২৩, সৌদি আরবে ৬৫, কুয়েতে ১৭, ইতালিতে ৮, কানাডায় ৭, সংযুক্ত আরব আমিরাতে ৬, ফ্রান্স ও স্পেনে ৫ জন করে, কাতারে ৪, সুইডেনে ২, মালদ্বীপ, পর্তুগাল, কেনিয়া, লিবিয়া, দক্ষিণ আফ্রিকা ও গাম্বিয়ায় ১ জন করে বাংলাদেশি মারা গেছেন।

যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যে সবচেয়ে বেশি বাংলাদেশি মারা গেলেও ওই দুই দেশে ঠিক কতজন বাংলাদেশি আক্রান্ত হয়েছেন, সে সম্পর্কে কোনো স্পষ্ট তথ্য জানা যায়নি। তবে আনুষ্ঠানিকভাবে এখন পর্যন্ত সবচেয়ে বেশি বাংলাদেশি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন সিঙ্গাপুরে। দেশটিতে আজ পর্যন্ত ২২ হাজারের বেশি লোক আক্রান্ত হয়েছেন। তাঁদের মধ্যে বাংলাদেশির সংখ্যা ১০ হাজার ছাড়িয়ে গেছে।

সিঙ্গাপুরের পর সবচেয়ে বেশি বাংলাদেশি আক্রান্ত হয়েছেন কাতারে। গত শুক্রবার পর্যন্ত দেশটিতে তিন হাজার বাংলাদেশি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। সৌদি আরবে আক্রান্ত হয়েছেন প্রায় দুই হাজার বাংলাদেশি। এ ছাড়া কুয়েতে ৮০০ জন, ইতালিতে ১৪০, স্পেনে শতাধিক এবং সংযুক্ত আরব আমিরাতে ৬০ জন। অর্থাৎ যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য বাদ দিয়ে এই দেশগুলোতে আক্রান্ত বাংলাদেশির সংখ্যা ১৬ হাজার ছাড়িয়ে গেছে।

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার