,

যেসব জিনিস ফ্রিজে রেখে ভুল করবেন না

news-image

অনলাইন ডেস্ক : করোনায় লকডাউনে পড়ে ফ্রিজে নানা ধরনের খাবার জমা করে রাখার প্রবণতা বাড়ছে। তবে সব কিছু যে ফ্রিজে রাখলেই ভালো থাকে, তা কিন্তু না। বেশ কিছু খাবার রেফ্রিজারেটরে রাখলেও নষ্ট হয়ে যায়। শীতল তাপমাত্রায় ভালো থাকে না অনেক খাবারই। সেরকমই কিছু খাবার সম্পর্কে জানাল ইন্ডিয়ান এক্সপ্রেস।

কফি : কফি পাউডার ফ্রিজে রাখলে কফির গন্ধটাই উবে যায়। ফ্রিজের ভেতরে তাপমাত্রা খুব কম থাকে, ফলে কফি পাউডার শুকিয়ে যায় এবং গন্ধ চলে যায়। তাই কফি পাউডার রাখতে হবে ফ্রিজের বাইরেই। এবং তার জন্য দরকার উপযুক্ত এয়ারটাইট পাত্র। না হলে বাতাস ঢুকে পাউডার দলা পাকিয়ে যায়।

টমেটো : টমেটো খুব নরম হয়। ফ্রিজের ঠাণ্ডায় টমেটো শুকিয়ে যায়। ফলে বেশিদিন ফ্রিজে টমেটো আপনি রাখতে পারবেন না।

মধু : মধু ফ্রিজে রাখলে মধুর নিচে চিনির কেলাসন পড়ে যায়। তাই মধু ফ্রিজের বাইরে একটি কাচের পাত্রে রাখাই ভালো।

শাক : শাকের ক্ষেত্রেও কিন্তু কফির মতোই ফ্রিজে রাখলে গন্ধ এবং স্বাদ চলে যায়। তাই ফ্রিজের বাইরেই রাখা ভালো।

রসুন : রসুন বাজার থেকে এনে ১০ থেকে ১২ দিন রাখা যায়। তারপর পুষ্টিগত গুণ নষ্ট হয়ে যায়। কিন্তু ফ্রিজে রসুন রাখলে বাকি সব খাবারেই রসুনের গন্ধ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে।

এ জাতীয় আরও খবর

রাষ্ট্রায়ত্ত ৩ ব্যাংকে নতুন এমডি

‘জেলার ২’ ১১ দিনেই ৭০০ কোটি আয়

ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু, ভর্তি ২২১৮

আকামার মেয়াদ শেষ হলেও সৌদিতে প্রবেশের সুযোগ পাবেন প্রবাসীরা

ক্রসফায়ার নিয়ে আইজিপির বক্তব্য প্রত্যাহার এবং তাকে অপসারণের দাবি টিআইবির

৭ নভেম্বর সারা দেশে র‍্যালি করবে বিএনপি

আইজিপিকে বক্তব্য প্রত্যাহার করে ক্ষমা চাইতে হবে

ধ্বংসস্তূপের মধ্য থেকে অর্থনৈতিক পুনর্গঠনে কাজ চলছে : হুইপ দুলু

‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপির বক্তব্যের যে ব্যাখ্যা দিলো পুলিশ সদর দপ্তর

মানবতাবিরোধী অপরাধ: প্রথমবার বিচারের মুখোমুখি হচ্ছেন মির্জা আজম-আমু-শাজাহান

চার দিনের সফরে জাপান পৌঁছেছেন প্রধানমন্ত্রী

গোলাপি আভায় জয়া আহসান