,

রংপুরে কৃষকের তিন বিঘা ধান কেটে দিলেন আওয়ামী লীগ নেতাকর্মীরা

news-image

রংপুর ব্যুরো : রংপুরে গত কয়েকদিন থেকে কালবৈশাখী ঝড় কখন রাতে কখন দিনে বয়ে যাচ্ছে। এতে করে কৃষকের পাকা ধানের ক্ষতির আশংকা রয়েছে। এবারে দেশে নতুন করে করোনা ভাইরাসে প্রদুর্ভাবের কারণে ক্ষেত থেকে ধান কাটার শ্রমিক না পেয়ে দিশেহারা রংপুর নগরীর দর্শনা গ্রামের কৃষক মোছাঃ রহিমা বেগম। এখবর পেয়ে আজ বুধবার দুপুরে বাংলাদেশ আওয়ামীলীগ রংপুরে মহানগর কমিটির সাধারণ সম্পাদক তুষার কান্তি মন্ডলের নেতৃত্বে মহানগর আওয়ামীলীগ ও ছাত্রলীগ নেতাকর্মীরা কৃষক রহিমা বেগমের বোরো ধান কাটা মাড়াই করে দেয়।

এই কর্মসূচীতে মহানগর ছাত্রলীগের সাধারন সম্পাদক শেখ আসিফ, ৩২ নং ওয়ার্ড আওয়ামীলীগ সভাপতি মাহবুবুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক আবু সুফিয়ান মুকুল, ৩১ নং ওয়ার্ড আওয়ামীলীগ সভাপতি জামাল উদ্দিন, ১৫ নং ওয়ার্ড আওয়ামীলীগ সাধারণ সম্পাদক ওসমান গণি, আওয়ামীলীগ নেতা সুভাশ চন্দ্র সরকার, গোলাপ মিয়া, শাহনাজ বেগম, সুজিত কুমার সরকার, শাহজাহান আলী, শফিকুল ইসলাম শফি, রেজাউল ইসলামসহ আওয়ামীলীগ, ছাত্রলীগ নেতাকর্মীরা অংশ নেয়।

কৃষক রহিমা বেগম জানান, আমি ৩ বিঘা পাকা ধান নিয়ে দুশ্চিন্তায় ছিলাম। আমার মত কৃষকের পাকা বোরো ধান কাটা মাড়াই করে দেওয়ায় আমি প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ আওয়ামলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীদের ধন্যবাদ জানাচ্ছি এবং সরকারের নির্দেশনায় এই গ্রামের অন্যান্য কৃষকের যেন পাকা ধান কাটা মাড়াই করে দেয়।

রহিমা বেগম আরও জানান, এই তিন বিঘা ধান কারা মাড়াই করতে প্রায় ১০ হাজার টাকা লাগত। সেটি আমি পুরোটাই খরচ থেকে বেচে গেলাম। দেশের এই ক্রান্তিকালে বাংলাদেশ আওয়ামীলীসহ অন্যান্য দলগুলোকে কৃষকের পাশে দাড়ানোর জন্য আহ্বান জানাচ্ছি।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা