সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ইফতারে খান বাদাম শরবত

news-image

অনলাইন ডেস্ক : প্রাচীনকাল থেকেই শরবত একটি আদর্শ স্বাস্থ্যসম্মত পানীয়। রমজানের এই সময়ে শরীরে যাতে পানিশূন্যতা দেখা না দেয়, সে কারণে সাহরি ও ইফতারে পর্যাপ্ত পানি পান করা দরকার। বিভিন্ন ধরনের শরবত তৃপ্তি মেটানোর পাশাপাশি শরীরে প্রশান্তি এনে দিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বাদামের শরবত, বড়দের পাশাপাশি ছোটদের জন্যও এই শরবতটি খুবই স্বাস্থ্যকর। চলুন দেখি কীভাবে বানাবেন বাদাম শরবত।

উপকরণ :

* কাঠ বাদাম বা পেস্তাবাদাম বাটা -আধা কাপ

* তরল দুধ- দুই কাপ

* চিনি- এক কাপের তিনভাগের দুইভাগ

* জাফরান- এক চিমটি

* পেস্তাবাদাম কুচি- এক টেবিল চামচ

যেভাবে তৈরি করবেন :

চুলায় একটি প্যান বসিয়ে দুধ গরম করে নিন। এবার এতে জাফরান ও পেস্তাবাদাম কুচিসহ দুধ জ্বাল করতে থাকুন। মিশ্রণটিতে এবার বাদাম বাটা ও চিনি দিয়ে দিন। দুধে চার-পাঁচটা বলক এলে নামিয়ে নিন। শরবতটি ফ্রিজে রেখে ঠান্ডা করে নিন। ঠান্ডা হলে বাদাম ছড়িয়ে তা পরিবেশন করুন।

এ জাতীয় আরও খবর

‘রকস্টার’ অভিষেকের দৃশ্য নিজেই প্রকাশ করলেন মিথিলা

২৫ কোটি টাকা নিয়ে বিতর্ক: যা বললেন আসিফ ও হাসনাত

ঢাকা সিটি করপোরেশনের ৬ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ডিএসসিসি তিন দিনে অপসারণ করেছে ২৮,৪২৮ টন কোরবানির বর্জ্য

ঈদের ৭ দিনের ছুটি শেষে খুলছে অফিস কাল

ঈদ শেষে ঢাকায় ফিরতে শুরু করেছেন যাত্রীরা

দেশে আবার বাড়ল স্বর্ণ-রুপার দাম

ইসরায়েলের প্রেসিডেন্ট হতে কেন রাজি হননি আইনস্টাইন

পশ্চিমবঙ্গে বাংলাদেশি সন্দেহে আটক প্রায় ৪০০

ট্রাম্প: ‘আমাদের ইরানে থাকা উচিত ছিল না’

নৌপথের ঐতিহ্য ফেরাতে কাজ করবে সরকার

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের ঠাঁই হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী