সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

করোনায় বাহারি মাস্ক

news-image

করোনাভাইরাসের মহামারিতে বিশ্বের বিভিন্ন দেশ মাস্ক পড়ার ওপর কড়াকড়ি আরোপ করেছে। এ পরিস্থিতিতে নাকমুখ ঢাকার মাস্ক শুধু যে সাদামাটা হতে হবে তা নয়। আফ্রিকার ফ্যাশন ডিজাইনাররা রঙ ও নক্সার বাহার দিয়ে মাস্ক সাজাচ্ছেন৷ নিজস্বতা বজায় রেখে মানুষকে করোনা সংকটের মোকাবিলা করতে উৎসাহ দিচ্ছেন তারা৷

আলজেরিয়ার ডিজাইনার মৌনিয়া লাজালি সেলাই করে অসংখ্য মাস্ক তৈরি করে দান করেছেন৷ গায়ক জো বাতুরি তার একটি ডিজাইন তুলে ধরেছেন৷ তার মতে, মানুষ নিজস্ব সংস্কৃতি ও রুচিবোধ আঁকড়ে ধরতে চান৷ ফলে এই মাস্ক ফ্যাশন হিসেবে তাদের মনে ধরবে৷ এভাবে মানুষ নিজের সুরক্ষার বিষয়টিকে আরো বেশি গুরুত্ব দেবে বলে আশা তার৷

রুয়ান্ডার দর্জি আলেক্সান্ডার নশিমিয়িমানা বলেন, দেশে মাস্কের ঘাটতি পূরণ করতে তিনি এমন রঙিন মাস্ক তৈরি করে চলেছেন৷ অধিকাংশ মানুষের ক্রয়ক্ষমতার সীমা বুঝে সেই মাস্কের দাম যতটা সম্ভব কম রাখার চেষ্টা চালিয়ে যাচ্ছেন তিনি৷ দেশের ওষুধের দোকানে এমন মাস্কের দাম প্রায় দুই মার্কিন ডলার হলেও তিনি মাত্র ৫০ সেন্টে সেগুলি বিক্রি করছেন৷

লাইবেরিয়ায় রঙয়ের ছোঁয়া

লাইবেরিয়ার ‘দ্য বম্বশেল ফ্যাক্টরি’র সব কর্মীই নারী৷ পোশাক তৈরির প্রশিক্ষণ দিয়ে তাদের স্বনির্ভর করে তোলাই কোম্পানির ব্রত৷ বিক্রি হয়নি, এমন স্কার্ট কেটে উজ্জ্বল মাস্ক তৈরি করা হচ্ছে৷ প্রত্যেকটি মাস্ক বিক্রির সঙ্গে সঙ্গে অন্য একটি এমন কোনো গৃহহীন মানুষকে দান করা হয়, যার পক্ষে বাসায় কোয়ারান্টাইনে থাকা সম্ভব নয়৷

কেনিয়ায় কেতাদূরস্ত মাস্ক

কেনিয়ার ফ্যাশন ডিজাইনার ডেভিড আভিডো ‘লুকসলাইক আভিডো’ ব্র্যান্ডের প্রতিষ্ঠাতা৷ উদ্বৃত্ত পোশাক কেটে নিজের তৈরি মাস্ক পরে তিনি ছবি তুলিয়েছেন৷ মার্চ মাসে কেনিয়ায় প্রথম করোনা ভাইরাস ধরা পড়ার পর তার কোম্পানি দশ হাজারেরও বেশি মাস্ক তৈরি করে রাজধানী নাইরোবি ও আশেপাশের এলাকায় বিনামূল্যে বিতরণ করেছে৷

ক্যামেরুনে ডিজাইনার বোনেরা

অঁজ গুফাক (বামে) ও তাঁর বোন এদমঁদ কেনাং (ডানে) ক্যামেরুনে রঙচঙে মাস্ক তৈরি করে চলেছেন৷ সঙ্গে চোখ ঢাকার প্লাস্টিকের অংশও রয়েছে৷ করোনা সংক্রমণের গতি কমাতে ১৩ই এপ্রিল থেকে সরকার প্রকাশ্যে মাস্ক পরা বাধ্যতামূলক করে দিয়েছে৷

টিউনিশিয়ার হাসপাতালে মাস্ক দান

করোনা সংকট শুরু হবার পর অনেক হাসপাতাল মাস্কের ঘাটতির মুখে টিউনিশিয়ার ডিজাইনার মিরিয়াম রিজা-র সঙ্গে যোগাযোগ করে৷ দান করা কাপড় দিয়ে মাস্ক তৈরি করে তিনি বিনামূল্যে হাসপাতালে বিতরণ করছেন৷ সেই কাজের জন্য অর্থ সংগ্রহ করতে রিজা সেইসব ক্রেতার জন্যও মাস্ক তৈরি করার সিদ্ধান্ত নেন, যাদের যথেষ্ট অর্থবল রয়েছে৷

এ জাতীয় আরও খবর

‘রকস্টার’ অভিষেকের দৃশ্য নিজেই প্রকাশ করলেন মিথিলা

২৫ কোটি টাকা নিয়ে বিতর্ক: যা বললেন আসিফ ও হাসনাত

ঢাকা সিটি করপোরেশনের ৬ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ডিএসসিসি তিন দিনে অপসারণ করেছে ২৮,৪২৮ টন কোরবানির বর্জ্য

ঈদের ৭ দিনের ছুটি শেষে খুলছে অফিস কাল

ঈদ শেষে ঢাকায় ফিরতে শুরু করেছেন যাত্রীরা

দেশে আবার বাড়ল স্বর্ণ-রুপার দাম

ইসরায়েলের প্রেসিডেন্ট হতে কেন রাজি হননি আইনস্টাইন

পশ্চিমবঙ্গে বাংলাদেশি সন্দেহে আটক প্রায় ৪০০

ট্রাম্প: ‘আমাদের ইরানে থাকা উচিত ছিল না’

নৌপথের ঐতিহ্য ফেরাতে কাজ করবে সরকার

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের ঠাঁই হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী